superadmin
প্রকাশ : May 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

চারঘাটে যুবলীগ নেতার হাত-পায়ের নখ উপড়ে পৈশাচিক নির্যাতন

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে এক যুবলীগ নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে অমানবিক ও পৈশাচিক নির্যাতনের খবর পাওয়া গেছে। ভুক্তভোগী নেতার হাত ও পায়ের নখ প্লাস দিয়ে উপড়ে ফেলার মতো নৃশংসতা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অভিযুক্ত করেছে ভুক্তভোগীর পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে চারঘাটের ওই যুবলীগ নেতাকে নিজ বাড়ি থেকে একদল লোক জরুরি আলোচনার কথা বলে ডেকে নিয়ে যায় এবং রাস্তার উপর জনসম্মুখে তার ওপর বর্বর হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা প্লাস দিয়ে নাক ধরে উঠবস ও টানা হেঁচড়া করে। এসময় তার করুণ আর্তনাদে অট্ট হাসি হাসে ও বিদ্রুপ করে। এরপর অত্যাচারের মাত্রা বাড়াতে প্লাস দিয়ে তার নাক ও হাত-পায়ের নখ উপড়ে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমসহ তাকে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এলাকার চিহ্নিত বিএনপি নামধারী সন্ত্রাসীরা এই বর্বরোচিত হামলা চালিয়েছে। তারা দাবি করেন, সরকার পতনের পর থেকেই এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা ও নির্যাতন চালিয়ে আসছে। এটি তারই ধারাবাহিক নির্যাতনেরই একটি অংশ।
এই ঘটনার পর চারঘাটসহ পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় আওয়ামী লীগ সমর্থক ও সচেতন নাগরিকরা এই পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তাদের দাবি, রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু এমন মধ্যযুগীয় বরবর ও অমানবিক নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনার বিষয়ে চারঘাট থানা পুলিশ জানান, বিষয়টি তারা অবগত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই নৃশংসতার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নেতার অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও তিনি চরম ট্রমার মধ্যে রয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বাড়ল সোনার দাম

1

এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের স্বস্তির জয়

2

শিশুর হাম: লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ

3

মহাসড়কে দুর্ঘটনা রোধে সড়কের দু’পাশের দোকান উচ্ছেদ ও ঝোপঝাড় প

4

সুন্দরবনের ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১

5

মুন্সীগঞ্জে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া সং

6

অর্পিত সম্পত্তি নিজের নামে নামজারির অভিযোগ, জালিয়াতির প্রমাণ

7

লৌহজংয়ে এসিল্যান্ডের হস্তক্ষেপে চলাচলের বন্ধ রাস্তা খুলে দেও

8

নগরীর নিরাপত্তায় আরএমপিকে অত্যাধুনিক ১৫৫টি সিসি ক্যামেরা দিল

9

আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

10

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

11

পাসপোর্ট সেবায় নতুন বিপ্লব: দালালমুক্ত করতে ‘নিবন্ধিত সহায়তা

12

অকেজো ডেমুগুলো হবে স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেন

13

সিলেটে ১৬ ঘণ্টা পর পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার, স্বস্তিত

14

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : এনআইডি ডিজি

15

ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের ৪ জনসহ

16

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪

17

মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ফসল ॥ দিশেহার

18

কঠোর নিরাপত্তায় রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে রাশমিকা-বিজয়

19

মুন্সীগঞ্জে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখকে বরণ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন