superadmin
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বদলে যাচ্ছে হলুদ কার্ডের শাস্তির নিয়ম

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞার নিয়মে পরিবর্তন আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিবিসির তথ্য অনুযায়ী, নতুন পরিকল্পনায় দুটি ‘অ্যামনেস্টি’ ধাপ যোগ করা হবে। গ্রুপ পর্ব শেষে এবং কোয়ার্টার ফাইনালের পর সব হলুদ কার্ড আর হিসাবে আনা হবে না বা বাতিল হিসাবে গণ্য হবে।
বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো দল যদি কোয়ার্টার ফাইনালে পৌঁছায়, তবে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পায়। এই ম্যাচগুলোতে পরপর দুই ম্যাচে কেউ হলুদ কার্ড দেখলে খেলোয়াড়কে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়।
আসন্ন বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। যা কিনা ইতিহাসে সর্বোচ্চ। এই কারণে যোগ করা হয়েছে একটি অতিরিক্ত রাউন্ডও। এতে করে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত পৌঁছাতে ছয়টি ম্যাচ খেলতে হবে। এতে করে বেড়ে যাবে খেলোয়াড়দের জন্য নিষেধাজ্ঞার ঝুঁকি। এই কারণেই ফিফা মনে করছে, নিয়ম পরিবর্তন না করলে অনেক খেলোয়াড় গুরুত্বপূর্ণ ম্যাচ খেলোয়াড়রা মিস করবে। বিশেষ করে সেমিফাইনাল মিস করতে পারে।
নতুন প্রস্তাব অনুযায়ী, নিষেধাজ্ঞার জন্য এখনো দুটি হলুদ কার্ডই যথেষ্ট থাকবে, তবে দুটি নির্দিষ্ট ধাপে কার্ড বাতিল করা হলে খেলোয়াড়দের ওপর চাপ কমবে। অর্থাৎ, কোনো খেলোয়াড়কে নিষিদ্ধ হতে হলে- গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে হলুদ কার্ড পেতে হবে, অথবা নকআউট পর্বের (শেষ ৩২, শেষ ১৬, কোয়ার্টার-ফাইনাল) ম্যাচগুলোর মধ্যে দুটি ম্যাচে কার্ড পেতে হবে। এই বিষয়টি কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিতব্য ফিফা কাউন্সিল সভায় আলোচনার জন্য তোলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে

1

ইকরার ফেসবুক আইডি উধাও: প্রমাণ লোপাটের অভিযোগ আলভীর বিরুদ্ধে

2

মিরপুরে ২৫০ টাকার হেলমেট বিক্রি হচ্ছে ৭ হাজারে! আমদানিতে ভয়া

3

ইরান ইস্যুতে একাট্টা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ঘনিয়ে আসছে কি ব

4

বিজয়ের শেষ সিনেমা নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে

5

বলিউডে কি ফিরছে সেই পুরোনো পুরুষতন্ত্র? ব্লকবাস্টার সিনেমার

6

ফ্রিল্যান্সারদের প্রশিক্ষণ দেবে বাক্কো, সাথে মিলবে ৫ হাজার ট

7

বাঁশঝাড়ের নিচে তেলের খনি! পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার

8

নীলফামারীর ৪ আসনে জাপাসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল | নির্

9

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও

10

বন্দুক ঠেকিয়ে বরের সামনেই নববধূকে অপহরণ করল প্রাক্তন প্রেমিক

11

বেসরকারি সংস্থা পপিতে চাকরির সুযোগ

12

সোনার দামে সুখবর

13

দক্ষিণ লেবাননে পানি সরবরাহ কেন্দ্রে ইসরায়েলের হামলা

14

মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১

15

ইরানের পাল্টা হামলা: ২০০ মার্কিন সেনা হতাহত

16

চট্টগ্রামে শুরু হয়েছে চলতি মৌসুমে চায়ের প্রথম আন্তর্জাতিক নি

17

আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

18

সারাদেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

19

ফুলবাড়ীতে ১২ বছরের শিশু এখন ৩ মাসের অন্তঃসত্ত্বা ॥ থানায় মাম

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন