superadmin
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ‘এসএসসি ৮৬ বন্ধু সভা’র উদ্যোগে বন্ধু আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মোঃ আশরাফুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধি : গত ৩১ অক্টোবর কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি ৮৬, কুড়িগ্রাম বন্ধু সভা’-এর আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, আনন্দঘন বন্ধু আড্ডা এবং এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। 
বর্ণিল এই আয়োজন নির্ধারিত দিনে সকাল থেকেই কুড়িগ্রাম জেলা পরিষদ হল রুমে এসএসসি ১৯৮৬ ব্যাচের বন্ধুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। একে অপরকে বুকে জড়িয়ে ধরে কুশল বিনিময় এবং আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে শুরু হয় ‘বন্ধু আড্ডা’। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের এই মিলনমেলা এক নস্টালজিক পরিবেশের সৃষ্টি করে।
অনুষ্ঠানের মূল পর্বে প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে শিক্ষার নানা উপকরণ—খাতা, কলম, জ্যামিতি বক্স ও বই তুলে দেওয়া হয়। কোমলমতি শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতে বন্ধু সভার এই উদ্যোগ স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সুধীমহলে দারুণ প্রশংসিত হয়। শিশুরা আনন্দভরা মনে এই উপহার গ্রহণ করে। পরে নিজ নিজ কাজে  সমাজে অবদান রাখার জন্য এসএসসি ১৯৮৬ সালের বন্ধুদের মধ্যে জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, মুভমেন্ট ফর পাংচুয়ালিটি প্রতিষ্ঠাতা মুখ্য সমন্বয়কারী প্রফেসর ডাঃ মোঃ মেফতাউল ইসলাম মিলন ও মোঃ আব্দুর রহিম আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রংপুরসহ অন্যান্য বন্ধুদের সম্মাননা স্মারক প্রদান করা হয় কুড়িগ্রাম এসএসসি ৮৬ বন্ধুদের পক্ষ থেকে। মেধাবীদের শিক্ষার্থীদের  উৎসাহ প্রদানের এই ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দিনটি বন্ধুদের এক মিলনমেলায় পরিণত হয়।
বিতরণ পর্ব স্মারক সম্মাননা প্রদান ও বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা  হয়। আলোচনায় বন্ধু প্রফেসর ডাক্তার মিলন মুভমেন্ট ফর পাংচুয়ালিটি নিজ জীবন ও সমাজ কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার ব্যাপক আলোচনা ও প্রজেক্টরের মাধ্যমে কোমলমতি বাচ্চাদের বোঝানোর চেষ্টা  করেন।
তিনি বলেন, সময় ও সময়ের গুরুত্ব মেনে কাজ করা ও এর ব্যাপক প্রয়োগেই কেবল মানুষের মানবিক উন্নয়ন সম্ভব।
বিভিন্ন বন্ধু এই বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন। শেষে দুপুরের প্রীতিভোজ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, যেখানে সকল বন্ধুরা ও আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে আহারে অংশ নেন। এরপর বিকেলে অনুষ্ঠিত হয় এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ও বন্ধু সভার শিল্পী বাংলাদেশ বেতারের প্রথম শ্রেণির তালিকাভুক্ত শিল্পী বন্ধু আলমগীর প্রধানের পরিবেশনায় গান, বাচ্চাদের কবিতা আবৃত্তি এবং কৌতুক অনুষ্ঠানে এক আনন্দঘন ও প্রাণবন্ত সাংস্কৃতিক আমেজ তৈরি হয়।
দিনব্যাপী এই ব্যতিক্রমী আয়োজন শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে বন্ধু  ফেরদৌস, নাহিদ, জামান, রমজান, রহমান ও বন্ধু আব্দুর রাজ্জাক হানিফ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও ঢাকা থেকে আগত উপস্থিত সকল বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও এ ধরনের সমাজকল্যাণমূলক ও আনন্দদায়ক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিপ্রবিতে হামলা : অনির্দিষ্টকালের কর্মবিরতি; বিএনপির ২৬ নেত

1

শেয়ারবাজারে বড় দরপতন: দাম কমার শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

2

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

3

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

4

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

5

যশোরে আ’লীগের মোটরসাইকেল শোভাযাত্রা

6

আগামীকাল থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব

7

আলফাডাঙ্গায় স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্

8

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

9

ফের কমলো স্বর্ণের দাম

10

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান: রাকসু জিএস আম্

11

নেপালে ভয়াবহ বন্যা: নিখোঁজ ৪,২৪৭, মৃতের সংখ্যা ৯০৩

12

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিল কাজী নজরুল :

13

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী: হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

14

পুষ্টিগুণে ভরপুর তরমুজ

15

চট্টগ্রাম সিটি কলেজ সাময়িক বন্ধ ঘোষণা

16

ফুয়েল পাস ছাড়া মিলবে না জ্বালানি

17

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

18

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

19

১৩ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা ॥ সতর্ক সংকেত জারি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন