superadmin
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি যুবসমাজ - জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
গতকাল রবিবার সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে র‌্যালিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. কে. এম. নূর হোসেন নির্ঝর, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি যুবসমাজ। যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার বহুমুখী প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও কর্মসংস্থানমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। 
তিনি জানান, মুন্সীগঞ্জে ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কারিগরি ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি করা হচ্ছে। তিনি আরও বলেন, মুন্সীগঞ্জ প্রবাসী অধ্যুষিত জেলা হওয়ায় এখানকার তরুণদের জন্য নিরাপদ ও দক্ষ অভিবাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে কারিগরি দক্ষতা অর্জন, ইংরেজিসহ সংশ্লিষ্ট দেশের ভাষা শিক্ষা এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। দালালের প্রলোভনে পড়ে অদক্ষ অবস্থায় বিদেশ না গিয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ ও প্রাক্-বহির্গমন ওরিয়েন্টেশন গ্রহণের জন্য তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানান।
সভয় অন্যান্য বক্তারা বলেন, শুধু সরকারি চাকরির ওপর নির্ভরশীল না হয়ে কারিগরি শিক্ষা, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর পেশায় তরুণদের এগিয়ে আসতে হবে। সরকার যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ, প্রশিক্ষণ ভাতা, ঋণ ও আর্থিক সহায়তা প্রদান করছে। এসব সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে তরুণদের নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন কার্যক্রমের আওতায় বিভিন্ন যুব সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ এবং বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির অংশ হিসেবে আজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও যুবসমাজকে উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে

1

ফের বাড়ল সোনার দাম

2

মাদুরোর পর কি লক্ষ্যবস্তু ইরান? ট্রাম্পের হার্ডলাইন নীতিতে য

3

বন বিভাগের গাছ কেটে বিক্রিসহ বনভূমি দখল করে মাঠ পর্চা করার অ

4

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

5

তাড়াইলে জ্বালানি সংকটে কৃষিপণ্য পরিবহন ব্যাহত

6

ফের বাড়লো সোনার দাম

7

সিএমপি’র নিজস্ব জনবলে চলবে ট্রাফিক ব্যবস্থাপনা

8

সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা

9

তানোরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

10

চট্টগ্রামে শুরু হয়েছে চলতি মৌসুমে চায়ের প্রথম আন্তর্জাতিক নি

11

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

12

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিল কাজী নজরুল :

13

মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এসএসসি ও সমমান

14

তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বাড়াতে রাঙামাটিতে সেনাবাহিনীর কম্পিউট

15

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির চ

16

মালয়েশিয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা স

17

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল’ বানায় প্রেস মালিক

18

চৌহালীতে দরিদ্রদের মাঝে ভিজেএফ এর চাল বিতরণ

19

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন