superadmin
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় তিনজনকে ১৪ বছর সশ্রম কারাদন্ড

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে জাল ব্যান্ডরোলযুক্ত নকল আকিজ বিড়ি পাচারের মামলায় তিনজনকে ১৪ বছর সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাদেরকে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাক (টোটন)। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- মেহেরপুর সদর উপজেলার জুগিন্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ শাহীন আলম (৩৫), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের মোহাম্মদ এলাহি ছেলে তহিদুল ইসলাম (৪২) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মোকলেস এর ছেলে আরাফাত রহমান (২০)। আদালতে আত্মসমর্পণ করে আসামিরা জামিন চাইলে আদালত নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালে কুষ্টিয়ার দৌলতপুর থেকে একটি পিকআপ ভ্যানে করে শুল্ক ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোল যুক্ত নকল আকিজ বিড়ি মেহেরপুরে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ লাখ ৯৫ হাজার শলাকা নকল আকিজ বিড়ি উদ্ধার করে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়। মেহেরপুর সদর থানার জিআর নং- ২৫১/২৪, STC নং-১৫/২৫। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামীরা দোষী সাব্যস্ত হওয়ায় আদালত প্রত্যেককে ১৪ বছর সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দিনেই কমলো সোনার দাম, তবে রুপার দামে নতুন ইতিহাস

1

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

2

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

3

‘এই মন তোমাকে দিলাম’, সাবিনার কণ্ঠে মুগ্ধ নেটদুনিয়া

4

যানজট নিরসনে নতুন আশার আলো: মেট্রোরেলের রুট সম্প্রসারণ ও বর্

5

সিরাজগঞ্জে চরাঞ্চলে তীব্র ভাঙন ॥ বহু বসতবাড়ি নদীগর্ভে বিলীন

6

রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার: বাড়ছে জটিল ও অজানা রোগের ঝুঁ

7

মধুমতির তীর রক্ষা বাঁধে বাধার অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন

8

মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে বাড়ছে ডিজিটাল সংযোগ

9

১৭৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন

10

গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিটন কারাগারে

11

কেন্দ্রীয় গুদামে ৬ ধরনের টিকার মজুত শূন্য: হামের প্রকোপে ৪১

12

রাজাপুরের সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কের বেহাল দশা ॥ চরম দুর্ভোগে

13

প্রাইভেট কার থেকে ৩৭ লাখ টাকা উদ্ধার: এলজিইডি প্রকৌশলীর বিরু

14

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

15

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকর্মী আটক

16

প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি: প্রধানমন্ত্রী

17

১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

18

ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী

19

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন