Deleted
প্রকাশ : Apr 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান

সাহিবজাদা ফারহানের ক্যারিয়ারে তাকানো যাক। ২০১৩ সালে জেটিবিএলের হয়ে তাঁর টি-টুয়েন্টি অভিষেক। কোহলির মতোই এ সংস্করণে প্রথম সেঞ্চুরি পেতে ৯ বছর অপেক্ষা করতে হয় পাকিস্তানের এই ওপেনারকে। ২০২২ সালে ন্যাশনাল টি২০ কাপে ঘরোয়া টি-টুয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পান ফারহান। তারপর গত চার বছরে এই সংস্করণে গুনে গুনে ৯টি সেঞ্চুরি করলেন। এর মধ্যে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল রাতে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরিটি করে কোহলির পাশে বসেন মুলতান সুলতানসের এই ব্যাটসম্যান।টি-টুয়েন্টিতে সেঞ্চুরিসংখ্যায় এখন কোহলি ও ফারহান সমান। তবে একটি জায়গায় ফারহানের চেয়ে পিছিয়ে ভারতীয় কিংবদন্তি। কোহলি তাঁর টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৯টি সেঞ্চুরি পেয়েছেন সর্বশেষ ১০ বছরে, আর ফারহান সমানসংখ্যক সেঞ্চুরিই পেলেন গত চার বছরে!

টি-টুয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় ফারহান এখন যৌথভাবে চতুর্থ। কোহলি ছাড়াও ৯টি সেঞ্চুরি আছে দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোর। ২০১৯ বিপিএলে এ সংস্করণে প্রথম সেঞ্চুরিটি পান রুশো। অর্থাৎ, গত ৭ বছরে ৯টি সেঞ্চুরি পেয়েছেন রুশো। সে ক্ষেত্রে কোহলি ও রুশোর চেয়ে দ্রুততম সময়ে ৯টি সেঞ্চুরি পেয়েছেন ফারহান।টি-টুয়েন্টি সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড কার, তা সম্ভবত সবারই জানা। ১৭ বছরের (২০০৫-২০২২) ক্যারিয়ারে ২২ সেঞ্চুরি নিয়ে শীর্ষে ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। ১১ সেঞ্চুরি নিয়ে দুইয়ে পাকিস্তানের বাবর আজম।

২০১২ সালে এ সংস্করণে অভিষিক্ত বাবর প্রথম সেঞ্চুরি পান দুই বছর পর ২০১৪ সালের সেপ্টেম্বরে। অর্থাৎ ১১ সেঞ্চুরি করতে প্রায় এক যুগ সময় লেগেছে বাবরের। ফারহান সেখানে মাত্র চার বছরে ৯ সেঞ্চুরি করে বাবরের পর পাকিস্তানের হয়ে এ সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন।ইনিংসের হিসাবেও সেঞ্চুরি করায় কোহলি ও রুশোর চেয়ে বেশি ধারাবাহিক ফারহান। কোহলি যেখানে ৩৯৮ ইনিংসে এবং রুশো ৩৭৭ ইনিংসে ৯ সেঞ্চুরি পেয়েছেন, ফারহান সেখানে মাত্র ১৬০ ইনিংসেই তাঁদের ছুঁয়ে ফেললেন। ৯ সেঞ্চুরি করতে কোহলির চেয়ে ২৩৮ ইনিংস কম খেলেছেন ফারহান, রুশোর চেয়ে ২১৭ ইনিংস।

বাবর টি-টুয়েন্টি ক্যারিয়ারে ১৭তম ইনিংসে প্রথম সেঞ্চুরি পান। এখান থেকে হিসাব করলে ১১ সেঞ্চুরি করতে বাবর খেলেছেন ৩১৯ ইনিংস (মোট ৩৩৬ ইনিংস)। কোহলি টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৩৯৮ ইনিংস খেলেছেন। কিন্তু প্রথম সেঞ্চুরিটি পান ১৮১তম ইনিংসে। এখান থেকে ৯ সেঞ্চুরি করতে তিনি খেলেছেন ২১৭ ইনিংস।রুশো এই সংস্করণে ৩৭৭ ইনিংস খেলেছেন। প্রথম সেঞ্চুরি পান ১৪৩তম ইনিংসে। অর্থাৎ পরবর্তী ২৩৪টি ইনিংসের মধ্যে ৯ সেঞ্চুরি পান রুশো। ফারহান প্রথম সেঞ্চুরি পান এই সংস্করণে তাঁর ৫৮তম ইনিংসে। অর্থাৎ পরবর্তী ১০২ ইনিংসের মধ্যে মোট ৯টি সেঞ্চুরির দেখা পেলেন। এসব পরিসংখ্যান বলছে, ফারহান যেভাবে এগোচ্ছেন, সেটা ধরে রাখতে পারলে সামনে অনেক কীর্তিই গড়বেন।

হায়দরাবাদের বিপক্ষে মুলতানের ৬ উইকেটের জয়ে ফারহানের অপরাজিত ১০৬ রানের ইনিংসটি এবার পিএসএলে প্রথম সেঞ্চুরি। সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ফারহান এ টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে দুটি সেঞ্চুরিও করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বি

1

আমার জীবন প্রাপ্তি ও ভালোবাসায় পরিপূর্ণ - ববিতা

2

বগুড়ায় ‘অতিথি সেজে বাড়িতে ঢুকে’ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্ত

3

ইরান যুদ্ধ নিয়ে যা জানি তাতে রাতে ঘুম আসে না: ইতালির প্রতিরক

4

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির নতুন বিধিনিষেধ: কোন গাড়ি কতটুক

5

ফুলবাড়ীতে ১২ বছরের শিশু এখন ৩ মাসের অন্তঃসত্ত্বা ॥ থানায় মাম

6

দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী

7

বেইলি রোডে অগ্নিকাণ্ড: বিল না পেয়ে গ্রাহকদের আটকে রাখার নির্

8

পার্বতীপুরে গৃহবধূ শেফালী হত্যার অভিযোগ ॥ স্বামীসহ স্বজনদের

9

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ!

10

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ফজলি-বারিসহ সকল আমের দাম

11

মাদারীপুর পুরানবাজারে ঈদের পোশাকে অগ্নিমূল্য: ২৫০০ টাকার থ্র

12

সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার কারণ রহস্

13

হোসেনপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

14

ইরানের পাল্টা হামলা: ২০০ মার্কিন সেনা হতাহত

15

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

16

১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার

17

পুতিন নিজেই ফোন করে হামলার খবর জানিয়েছেন: ট্রাম্প

18

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ২য় সভা অনুষ্ঠিত

19

মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন