superadmin
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন আহমদ ফারুক খোকন

এ কে খান : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার বিশেষ দিকনির্দেশনা ও পরামর্শক্রমে সারা দেশব্যাপী পেশাজীবী দলের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে। সংগঠনের কমিটি গঠন, যোগ্য নেতৃত্ব গঠন ও যোগ্য ব্যক্তিদের দায়িত্ব অর্পণ পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ সাবেক জি এস আলহাজ্ব আহমদ ফারুক খোকন।
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনের সাংগঠনিক গতিশীলতা, ত্যাগ, নেতৃত্বের প্রতি আস্থা ও তার রাজনৈতিক অভিজ্ঞতা বিবেচনায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে।
জাতীয়তাবাদী পেশাজীবী দলের ঢাকার মতিঝিল কেন্দ্রীয় কার্যালয়ে গত মঙ্গলবার তাকে এ পদে মনোনীত করা হয়। পেজাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র নাফিজ মাহাবুব বিষয়টি নিশ্চিত করেছেন।
আলহাজ্ব আহমদ ফারুক খোকন দীর্ঘদিন ধরে ব্যবসা ও রাজনীতির সাথে সম্পৃক্ত। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকান্ডে তার অংশগ্রহণ ও সাংগঠনিক অভিজ্ঞতার কারণে কেন্দ্রীয় পর্যায়ে এ দায়িত্ব প্রাপ্তিকে তার রাজনৈতিক অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন। পাশাপাশি কিশোরগঞ্জসহ সারাদেশের পেশাজীবীদের ঐক্যবদ্ধ করা, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবেন। তার এ নতুন দায়িত্বপ্রাপ্তিতে কিশোরগঞ্জের রাজনৈতিক ও পেশাজীবী অঙ্গনের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মাদকবিরোধী কর্মসূচি প

1

চৌহালীতে হেলিক্স রিকম্বিনেশন শীর্ষক কর্মসূচি পালিত

2

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

3

কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩

4

নবীনগরে মরহুম ইসমাইল শিক্ষাবৃত্তি প্রদান

5

মোংলায় জ্বালানি তেল বিক্রির পর মোটরসাইকেলের চাকায় দেওয়া হচ্ছ

6

বড়াইগ্রামে পানিতে ডুবে এক সপ্তাহে তিন শিশুর মৃত্যু

7

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা: ৪ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধ

8

সিরাজগঞ্জে যমুনার তীর রক্ষা বাঁধে ধস

9

রাজশাহীতে পেশাজীবী দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

10

হামে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের যুদ্ধ

11

কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত

12

কঠোর নিরাপত্তায় রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে রাশমিকা-বিজয়

13

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ প্

14

জলঢাকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

15

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী

16

নতুন সরকারের কাছে শাকিব খানের দাবি

17

ট্রাম্পের মাথায় কী চলছে? হোয়াইট হাউসে ফেরার লড়াইয়ে নতুন কোন

18

টি–টুয়েন্টিতে বাবর কি তাহলে সত্যিই ‘অচল’

19

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে : প্রধানমন্ত্

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন