superadmin
প্রকাশ : Jun 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে ৩৫ জন উপকারভোগীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ও হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে ব্র্যাক চৌহালী শাখা হলরুমে এ প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ব্র্যাক চৌহালী সদর শাখার ব্যবস্থাপক আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) ইন্দ্রজিৎ কুমার পাল। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ শাহ আলম, চৌহালী এলাকা ব্যবস্থাপক মো. ইমরান হোসেন, ব্র্যাক কর্মকর্তা মো. আবু দাউদ, লিড জেনারেশন কর্মকর্তা সুশান্ত কুমার, চৌহালী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান, সম্পাদক আঃ লতিফসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য হাঁস পালন আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। ব্র্যাকের এ ধরনের উদ্যোগ উপকারভোগীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
অনুষ্ঠানে ৩৫ জন উপকারভোগীর প্রত্যেককে ১০টি করে হাঁসের বাচ্চা প্রদান করা হয়। পাশাপাশি হাঁস পালন, পরিচর্যা ও রোগ প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে হাঁসের বাচ্চা তুলে দেন। এসময় ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী, সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদে

1

সংঘর্ষের ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সিএ

2

যাচ্ছে আরও এক রণতরি, শিগগিরই কি ইরানে বড় হামলা?

3

ফরিদপুরে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের দায়ে তিন যুবকের যাবজ

4

মাদারীপুর পুরানবাজারে ঈদের পোশাকে অগ্নিমূল্য: ২৫০০ টাকার থ্র

5

চট্টগ্রামে পাওনা টাকা আদায়ে ব্যবসায়িক অংশীদারকে অপহরণ, গ্রেপ

6

কালীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার পুরস্কার বিতরণী ও সম

7

আরও বিক্ষোভকারী হত্যা করলে ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুমকি ট্র

8

নাশকতার সময় পরিচয় আড়াল করতে মজুত ৯ হাজার মুখোশ জব্দ : ডিএমপি

9

বাসে ফেনসিডিল পাচার, ১১২ বোতলসহ গ্রেপ্তার ১

10

চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ॥ ভোগান্তিতে য

11

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ট্রাকসহ ভারতীয় নেশাজাতীয়

12

ফুলবাড়ীতে ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহা

13

মোবাইল অ্যাপে মিলবে জ্বালানি তেল, আসছে কিউআর কোড 'ফুয়েল পাস

14

মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নেতৃ

15

ফের কমলো স্বর্ণের দাম

16

৫০তম বিসিএস: আবেদন কমে তিন লাখের নিচে, এক বছরে নিয়োগ সম্পন্ন

17

এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের স্বস্তির জয়

18

ফ্যাসিবাদী শক্তিকে দেশে আর রাজনীতির সুযোগ দেওয়া হবে না: স্বর

19

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল টাকা তৈরির কারখানায় অভিযানে আটক ২

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন