superadmin
প্রকাশ : Jun 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

আনন্দভ্রমণ পরিণত হলো বিষাদে: মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

সাহেদুর রহমান মোরশেদ, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম : ছুটির বিকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন বন্যপ্রাণী অভয়ারণ্য হাজারীখীলে। আনন্দ-উচ্ছ্বাস শেষে একসঙ্গে বাড়ি ফেরার কথা ছিল সবার। কিন্তু পথের এক মুহূর্তের নিয়ন্ত্রণহীনতা কেড়ে নিল দুই তরুণ বন্ধুর তাজা প্রাণ।
গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাঙাপানি চা-বাগান এলাকায় এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা। নিহতরা হলেন- রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের বাসিন্দা ও হাটহাজারী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সীমান্ত দাশ (১৭) এবং ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের মৃত দুলাল মল্লিকের ছেলে জয় মল্লিক (১৬), যিনি পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে তিন বন্ধু মিলে একটি মোটরসাইকেলে চড়ে হাজারীখীল অভয়ারণ্যে বেড়াতে যান। সন্ধ্যা নামার পর তারা মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রাঙাপানি চা-বাগান এলাকায় পৌঁছালে গতিশীল মোটরসাইকেলটি সামনে থাকা একটি গাড়ি ওভারটেক করার সময় অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে পড়ে রক্তাক্ত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে হতাহতদের উদ্ধার করে ফটিকছড়ি (নাজিরহাট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. কামরুল হাসান জানান, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই দুই কিশোরের মৃত্যু হয়েছিল। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া অপর আরোহী বন্ধুকে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে চোখের পলকে দুই তরুণের এমন চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাদের পরিবার ও প্রতিবেশীরা। বিশেষ করে পরিবারের একমাত্র প্রদীপ সীমান্তকে হারিয়ে মা-বাবার বুকফাটা আর্তনাদ ও আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিধান চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তীব্র গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয় - এ টি

1

এক দিনেই কমলো সোনার দাম, তবে রুপার দামে নতুন ইতিহাস

2

এক বছরেও পৌঁছেনি যাবজ্জীবন সাজার পরোয়ানা

3

কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটক

4

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

5

১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১৭২৮ টাকা

6

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

7

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে নারী হোটেল শ্রমিকের বস্তাবন্দি মরদেহ

8

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

9

অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে

10

গাবতলীতে নিম্নমানের ইট দিয়ে রাস্তায় কাজ করায় এলাকাবাসীর ক্ষো

11

শার্শায় ১১ বছরের শিশু ধর্ষণের শিকার মামলার ১ ঘন্টার মধ্যে আস

12

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: প্রাণহানি বেড়ে ২৩, ২১ জনের মরদেহ

13

সিরাজগঞ্জে পদ্মফুলে ছেয়ে গেছে উল্লাপাড়ার সোনাকান্ত বিল ॥ মুগ

14

সিরাজগঞ্জে আখ চাষে বাম্পার ফলন

15

কলেজ ব্যাগে মিললো দেড় কেজি হেরোইন, আটক ১

16

সিরাজগঞ্জে শুরু হয়েছে বোরো ধানকাটা ॥ জমজমাট কৃষি শ্রমিকের হা

17

আলফাডাঙ্গায় যৌন হয়রানির অভিযোগে ছুটি পাচ্ছেন না শিক্ষক

18

মেসি–রোনালদোরা যা পারেননি, তাই করে দেখালেন দেম্বেলে!

19

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন