superadmin
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবীনগরে ঐতিহ্যবাহী পালকি বিলুপ্তির পথে

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঐতিহ্যবাহী পালকি স্থান নিয়েছে এখন যাদুঘরে। গ্রামবাংলা ঘুরে এখন আর পালকি যেনো চোখেই পড়ে না। ঐতিহ্যবাহী পালকি বাহকটি এখন প্রায় বিলুপ্তির পথে। প্রাচীন ও মধ্য যুগের আভিজাত্যের প্রতীক হয়ে পালকি এখন আমাদের ইতিহাসের অংশ। এক সময় নবপরিণীতা বা অভিজাত শ্রেণির মানুষের অন্যতম বাহন ছিল পালকি। প্রভাবশালী জমিদারদের বহনে বাহারি পালকির কদর ছিল সর্বত্র। কিন্তু এখনকার বর-কনেরা দামি গাড়িতে চড়েই শ্বশুরবাড়ি যায়।
পালকি একটি প্রাচীন লোকযান। যন্ত্রচালিত যানের যুগে পালকি আজ অচল যানে পরিণত হয়েছে। একসময় বিয়ের অনুষ্ঠান ছাড়াও জমিদার, নায়েব তথা সম্মানিত ব্যক্তিদের চলাচলের বাহন হিসেবে পালকি ছিল অত্যাবশ্যকীয়। পালকি ছাড়া কোন গ্রামে বিয়ে কল্পনা করা যেত না? পালকি যেন ছিল গ্রাম্য মেয়েদের বহুদিনের লালিত প্রেম-প্রীতি, ভালবাসা আর অবেগের কেন্দ্রস্থল। চারকোনা বিশিষ্ট পালকি বহন করতো চারজন সুঠাম দেহের পুরুষ। দূরত্ব ভেদে তাদের হাতে শোভা পেত লাঠি কিংবা দেশীয় অস্ত্র। ক্ষেত্র বিশেষে কখনো কখনো পালকির বাড়তি বেয়ারাও থাকতো। পালকি বহনের পেশাকে ঘিরে “বেয়ারা” সম্প্রদায় নামে আলাদা একটা সম্প্রদায়ও গড়ে উঠেছিল। হেলে-দুলে পালকি নিয়ে চলতে বেয়ারারা ‘হেইয়াহ হেইয়াহ’ রব তুলে পথিকের দৃষ্টি আকর্ষণ করতো তারা। ইতিহাসের অংশ হিসেবেই স্বর্ণাক্ষরে লেখা আছে এই পালকির নাম। কিন্তু এই আধুনিক যুগে বাংলাদেশের কোথাও আর পালকি ব্যবহৃত হচ্ছে না। অত্যাচারী জোয়ারদার-জমিদাররা প্রজাদের দ্বারা পালকি বহন করাতো জোরপূর্বক। বর্তমানে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে ঐতিহ্যবাহী পালকি হারিয়েছে তার কদর। বেয়ারারাও বাধ্য হয়ে অন্য পেশা বেছে নিয়েছে। কয়েক বছর আগেও নবীনগর উপজেলার কালঘড়া, জুলাইপাড়া, কাইতলা, কৃষ্ণনগর, বড়িকান্দি, বিটঘড়সহ বিভিন্ন গ্রামের ২০/২৫টি পরিবার পালকি বহন করে জীবিকা নির্বাহ করত। এদের অধিকাংশ পরিবারই এখন অন্য পেশায় কিংবা বিদেশ পাড়ি জমিয়েছেন। আর যারা আছেন তারা অতি কষ্টে দিন যাপন করছেন। চারজন বেয়ারা মিলে গান গেয়ে গেয়ে পালকি কাঁধে নিয়ে চলত তারা। এককালে গ্রাম্যবধূদের শ্বশুরবাড়িতে কিংবা বাপের বাড়িতে যেতে পালকি বাহকের ডাক পড়তো। জমিদার কিংবা নায়েব পারিশ্রমিক চার আনা দিলেও উনাদের মাতা, স্ত্রী কিংবা বোন সবার চোখের আড়ালে দু-চার আনা দিয়ে দিতেন যাতে তারা খুশি থাকে কিংবা ডাক দিলে চলে আসে। সেই সময়ে প্রতিদিনই তাদের কাজ ছিল, আর পারিশ্রমিক যা পাওয়া যেত তা দিয়ে পরিবারের খরচ শেষে মাসে দুই-চার আনা জমাতে পারতেন তারা। তখনকার সময় পালকি বাহকদের কদরও ছিল বেশি। কিন্তু বর্তমানে বিজ্ঞানের চরম অগ্রগতির সাথে সাথে এখন আর সেই কদর নেই। নবীনগর উপজেলার পালকি বাহক মালু মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, অতীতে অনেক সময় খাজনা পরিশোধে অক্ষম প্রজারা খাজনা মওকুফের আশায় জমিদারের পালকি বহন করতো। দেশ স্বাধীনের পর টাকার বিনিময়ে এ কাজ হতো। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় এখন প্রায় বিলুপ্ত হতে বসেছে পালকি।
জুলাইপাড়ার গ্রামের সত্তোর্ধ্ব প্রবীণ মোসলেম মিয়া বলেন, ছোট বেলায় কতো পালকি দেখেছি তার সীমা নেই। এখন গ্রামের পথ ধরে চলে সিএনজি, অটো, রোহিঙ্গা (এক প্রকার রিক্সা) আগে চলতো পালকি। পালকি বাহকরা নাইওরী গান তুলে যখন নববধূকে নিয়ে যেত তখন তা দেখতে এলাকার আবাল-বৃদ্ধ-বণিতা ভিড় জমাতো। বর্তমানে ঐতিহ্যবাহী পালকি হারিয়ে গেছে, স্থান করে নিয়েছে জাদুঘরে।
আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পালকি গল্প, কবিতার ছন্দে বা সাহিত্যের পাতায় বা জাদুঘরে দেখা ছাড়া আর কিছুই থাকবে না। আমাদের পরবর্তী প্রজন্ম পালকি কি কাজে ব্যবহার হতো তা হয়তো বুঝবে না। রূপসী বাংলার এই অপরূপ সৌন্দর্যের প্রতীক পালকি অবলুপ্তির হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে, তার অতীত ঐতিহ্য টিকিয়ে রাখতে সচেষ্ট হতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র

1

উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

2

দুর্গাপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

3

ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের জনতা উচ্চ বিদ্যালয়

4

জাইকার সহযোগিতা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ: সেতুমন্ত্রী

5

তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে

6

এবার আসছে ‘ফুয়েল কার্ড’: মিলবে যেসব সুবিধা, রোধ হবে জ্বালানি

7

শার্শায় বিজিবি’র অভিযানে ৬১৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

8

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

9

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার মামলায় দুইজনের যাবজ্জীবন কারা

10

আজ ৯ ঘণ্টা বিদুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

11

বাজারে অরাজকতার মধ্যেই বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১

12

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

13

লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার পাইপ বিনষ্ট

14

বলিউডে কি ফিরছে সেই পুরোনো পুরুষতন্ত্র? ব্লকবাস্টার সিনেমার

15

নাটোরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা,

16

লৌহজংয়ে এসিল্যান্ডের হস্তক্ষেপে চলাচলের বন্ধ রাস্তা খুলে দেও

17

ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাত কত দিন টেনে নিতে পারবে ইসরায়েল

18

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

19

রাজশাহীতে খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন