মুহাম্মাদ আবু মুসা : গত বুধবার বগুড়া গাবতলীর জাতহলিদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৮শত কেজি চাল দিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শফিকুল ইসলাম শফিক। তিনি মাঝেমধ্যেই ওই মাদ্রাসায় অসহায় এবং এতিমদের মাঝে চাল দিয়ে থাকেন।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান জেপু, মাদ্রাসার মুহতামিমসহ অন্যান্য শিক্ষক।
জাসাস নেতা শফিক তার বাবার রুহের মাগফিরাত কামনা এবং অসুস্থ মাসহ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জিয়া পরিবারের কল্যাণ কামনা করে সকলের কাছে দোয়া চান।