superadmin
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলায় গত মঙ্গলবার রাতে  কালবৈশাখী ঝড়ের তান্ডবে গাছপালা, ঘরবাড়ি ও বোরো ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
কয়েকদিন থেকে কুড়িগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন ও থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। গতকাল বুধবার ভোর আনুমানিক ৫টায় প্রচন্ড বাতাস ও ঝড় বয়ে যায়। ঝড়ের কবলে পড়ে জেলার ৯টি উপজেলার প্রায় প্রত্যেকটি গ্রামে বড় বড় গাছ ও চরাঞ্চলের অনেক ঘর-বাড়িসহ বিভিন্ন স্থাপনা ভেঙে পড়ে।
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙ্গাতিপাড়া গ্রামের খোকন আলী বলেন, গত রাতের হুরকা তুফানে গাছ ভাঙ্গি টিনের চালের উপর পড়ে। মুই গরিব মানুষ কি দিয়ে টিন কিনে চাল ঠিক করিম?
অন্যদিকে হলোখানা ইউনিয়নের চর সারোডোব এলাকার ইসমাইল হোসেন বলেন, রাইতে হঠাৎ ঝড়-তুফানে আমার বাড়ির ৩টি ঘরের টিনের চাল ভেঙ্গে যায়। বর্তমানে টাকা-পয়সা হাতে নাই, কি দিয়ে ঘর ভালো করবো? বউ-বাচ্চা নিয়ে কেমন করি থাকব?
এ বিষয়ে কুড়িগ্রাম জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বর্তমান মৌসুমে কালবৈশাখী ঝড়সহ মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। সারাদিন সূর্যের দেখা না পাওয়ায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আগামী ২৪ ঘন্টা পরে চলমান পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 
হঠাৎ কালবৈশাখী ঝড়ে কুড়িগ্রাম শহর ছিল বিদ্যুৎ বিচ্ছিন্ন। এ ব্যাপারে কুড়িগ্রাম বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করলে তারা জানায়, ঝড়ের কবলে পড়ে রাস্তার অনেক গাছ ও গাছের ডাল ভেঙে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে আমরা কাজ করছি এবং আশা করি, বিকাল ৩টার মধ্যে  বিদ্যুৎ সংযোগ দেয়া যাবে।
জেলায় বিভিন্ন স্থানে ঝড়ে ক্ষয়-ক্ষতির বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বেনজীর রহমান জানান, বেশি দুর্যোগপূর্ণ উপজেলা চিলমারী, রৌমারী ও রাজিবপুরে আগাম বরাদ্দ দেওয়া আছে। অন্য ছয়টি উপজেলার ঝুঁকিপূর্ণ  তালিকা শেষে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারি সহায়তা প্রদান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জে

1

ইফতার সেরে বাসা থেকে বের হন যুবক, পরদিন বাঁধে মিলল ক্ষতবিক্ষ

2

দুঃখ-সুখেই জীবন কাটে সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলের মানুষের

3

যানজট নিরসনে নতুন আশার আলো: মেট্রোরেলের রুট সম্প্রসারণ ও বর্

4

দক্ষিণ লেবাননে পানি সরবরাহ কেন্দ্রে ইসরায়েলের হামলা

5

জ্বালানি সংকটে মোটরসাইকেল বাজারে ধস: বিক্রি নেমেছে শূন্যে

6

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ: কঠোর ব্যবস্থা

7

মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে সরকারি কর্মকর্তা, মুহূর্তেই প

8

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

9

বোরহানউদ্দিনে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার গ্রেফতার

10

মুন্সীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

11

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

12

শৈত্যপ্রবাহের দুঃসংবাদ: ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা | আব

13

চট্টগ্রামের সিআরবিতে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, জনমনে ক্

14

শিক্ষাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী

15

রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার: বাড়ছে জটিল ও অজানা রোগের ঝুঁ

16

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির পর আতঙ্

17

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

18

সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জনে ১১ দিনের প্রশিক্ষণে ফ্রান্স যাচ্ছে

19

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন