superadmin
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিফা সভাপতিকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ আয়োজন ঘিরে দু’জনের ঘনিষ্ঠ সম্পর্কের জেরেই জন্ম নিয়েছে এই নতুন আলোচনা। তবে ইনফান্তিনো নিজে এই পদে আগ্রহী কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।
২০২৬ বিশ্বকাপ সফলভাবে আয়োজনের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে মুগ্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ চলাকালেই ঘনিষ্ঠ হয়েছে ট্রাম্প ও ইনফান্তিনোর সম্পর্ক। সেই প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র ভিত্তিক এক গণমাধ্যমের দাবি জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ইনফান্তিনোকেই দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প মনে করেন, বিশ্বজুড়ে সম্মানিত একজন সংগঠক ইনফান্তিনো মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে সক্ষম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত ইনফান্তিনোর প্রশংসা করে বলেছেন, ফিফার দুই শতাধিক সদস্য দেশের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার জন্যও যোগ্য করে তুলেছে। যদিও অনেকেরই দাবি, যুক্তরাষ্ট্রের অনুরোধে দলটির স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড পুনর্বিবেচনার ঘটনায় হোয়াইট হাউজের প্রিয়পাত্র করে তুলেছে ইনফান্তিনোকে।
চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে জাতিসংঘের মহাসচিব নির্বাচন। তবে ইনফান্তিনোকে মহাসচিব হতে হলে আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সমর্থন পেতে হবে। এরপর তাকে নিতে হবে সাধারণ পরিষদের অনুমোদনও। যদিও ইনফান্তিনো নিজে এ পদে আগ্রহী কি না, সেটি এখনো স্পষ্ট নয়।
কেননা আগামী বছর হতে যাওয়া ফিফা সভাপতির নির্বাচনেও চতুর্থ মেয়াদের জন্য লড়তে পারেন ইনফান্তিনো। যেখানে পুনর্র্নিবাচিত হলে ২০২৭ নারী বিশ্বকাপ এবং ২০৩০ সালের ঐতিহাসিক ছয় দেশ ও তিন মহাদেশজুড়ে আয়োজিত বিশ্বকাপের প্রস্তুতির নেতৃত্বও দেবেন ইনফান্তিনো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে চাহিদার চেয়ে মজুদ লক্ষাধিক বেশি কোরবানির পশু

1

অভিজাত ফ্ল্যাটে মাদকের গুদাম ; ২১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্র

2

চট্টগ্রামে সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব

3

এক বছরেও পৌঁছেনি যাবজ্জীবন সাজার পরোয়ানা

4

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

5

ফুলবাড়ীতে যৌন উত্তেজক সিরাপ জব্দ

6

রাজশাহীর বাঘায় শিক্ষক সংকটে ৭৪ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কা

7

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

8

শিক্ষার পরিবেশ রক্ষায় নতুন ভবনের দাবি রেহাই পুকুরিয়া আর পি এ

9

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯ জন

10

সিরাজগঞ্জে বাড়ছে বাণিজ্যিক আখ চাষ

11

ভিডিও ছড়িয়ে পড়ায় মেহজাবীনের ক্ষোভ

12

ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশ: ২০২৬ সালে অর্থনীতির হালচাল ও বড়

13

নতুন সরকারের কাছে শাকিব খানের দাবি

14

রাজশাহীতে মৌসুমী শস্য বীজ সুরক্ষা বিষয়ক সভায় কৃষকের নেতৃত্বে

15

চট্টগ্রামে এলজিইডি’র কমিশন বাণিজ্যের অভিযোগ

16

জেনেভায় আলোচনা শেষ হতেই মধ্যপ্রাচ্যে যৌথ মহড়ায় ইরান-রাশিয়া

17

খালেদা জিয়া সাজ নিয়ে যে ব্যাখ্যা দিলেন চমক

18

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

19

আনন্দভ্রমণ পরিণত হলো বিষাদে: মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন