superadmin
প্রকাশ : Apr 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনে অভিযানে হরিণ শিকারের ৪১টি ফাঁদ জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গর্ব, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অভিযান চালিয়ে হরিণ শিকারের ৪১টি ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। 
গত সোমবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ব্যারাকখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কোনো চোরা শিকারীকে আটক করা সম্ভব হয়নি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ব্যারাকখাল এলাকায় কিছু চোরাশিকারী সন্দেহজনকভাবে অবস্থান করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সদস্যরা দ্রুত সেখানে অভিযান চালান। অভিযানকালে বনাঞ্চলের বিভিন্ন স্থানে হরিণ শিকারের উদ্দেশ্যে পেতে রাখা ৪১টি ‘মালা ফাঁদ’ উদ্ধার করা হয়।
বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা গভীর বনের ভেতরে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও তাদের শনাক্তে অনুসন্ধান শুরু করেছে বন বিভাগ।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত টহল, নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধারকৃত ফাঁদগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবন শুধু দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদই নয় ; এটি বিশ্ব ঐতিহ্যের অংশ। তাই এই বন ও এর বন্যপ্রাণী রক্ষায় সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে। বিশেষ করে হরিণসহ অন্যান্য প্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।
এদিকে বুড়িগোয়ালিনী ফরেস্ট কর্মকর্তা ফজলুল হক সাধারণ মানুষকে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের অবৈধ কর্মকান্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত বন বিভাগকে জানাতে হবে। তাহলে চোরা শিকারীদের তৎপরতা দমন এবং বন্যপ্রাণী শিকার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
প্রকৃতি ও প্রাণবৈচিত্র্যের অনন্য ভান্ডার সুন্দরবনে চোরা শিকার রোধে বন বিভাগের এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন পরিবেশ সচেতন মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকটে মোটরসাইকেল বাজারে ধস: বিক্রি নেমেছে শূন্যে

1

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

2

এবার কারওয়ান বাজার সিগন্যালে আটকে গেল রাষ্ট্রপতির গাড়িবহর

3

কাজের টেন্ডার চূড়ান্ত না হতেই দুর্নীতির অভিযোগ এনে সংবাদ প্র

4

বন্যার পানি নামার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে কৃষকদের ফসলের ক্

5

ভোটের লড়াইয়ে নেই দুই সাবেক উপদেষ্টা; কেন প্রার্থী হলেন না তা

6

মানচিত্রে ৩টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করে

7

জ্বালানি তেল বিক্রিতে আজ থেকে রেশনিং থাকছে না, প্রয়োজনমতো

8

মিরপুরে ২৫০ টাকার হেলমেট বিক্রি হচ্ছে ৭ হাজারে! আমদানিতে ভয়া

9

শিশুর হাম: লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ

10

মার্কিন আরও এক F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

11

টুং টাং শব্দে মুখর সিরাজগঞ্জের কামারপল্লী

12

একদিনে হাম সন্দেহে চারজনের মৃত্যু

13

বগুড়ায় সরকারি ভান্ডারী মহিলা কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন

14

চট্টগ্রামে নিয়মিত লোডশেডিংয়ে গরমে ভুগছে মানুষ

15

শত্রুকে ঘাঁটি বা আকাশপথ দিলে কারো রক্ষা নেই: ইরান সশস্ত্র বা

16

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে : প্রধানমন্ত্

17

TEST

18

রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়

19

আফ্রিকার ৫৩ দেশকে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ দিলো চীন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন