superadmin
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকি ॥ থানায় অভিযোগ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীর ৪নং বেতদিঘী ইউনিয়নের বড় নগর গ্রামের বাসিন্দা মো. মনজুরুল রহমান (৪৪) পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে গত ২৬ অক্টোবর ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার বেতদিঘী ইউনিয়নের বড় নগর এলাকার মোট ১১ জন নামীয় ব্যক্তি এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে বিবাদী করা হয়েছে। নামীয় বিবাদীদের মধ্যে রয়েছেন মো. ওয়াহেদ আলী (৬৫), মো. আজাবুল (৬০), মোছা. রুজিয়া খাতুন (৪৫), মোছা. রেশমা (৫৫), মোছা. রেজিফা (৫০), মো. রফিকুল ইসলাম (৭০), মো. ওহিদল মন্ডল (৪২), মো. আইনুল হক (৫৬), মো. জিয়াউর রহমান (৫৫), মোছা. অনন্যা (১৮) এবং মো. সেকেন্দার আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মো. মনজুরুল রহমান ফুলবাড়ী উপজেলার ০৪নং বেতদিঘী ইউনিয়নের বড় নগর গ্রামে তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। কিন্তু বিবাদীরা দীর্ঘদিন ধরে ওই জমির মালিকানা দাবি করে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব ও ঝামেলা সৃষ্টি করে আসছিল। এর আগেও এই বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল।
সর্বশেষ গত ২৬ অক্টোবর বিকেল আনুমানিক ৩টায় বিবাদীরা দেশীয় অস্ত্র দা, হাসুয়া, কোদাল, লোহার শাবল নিয়ে বাদীর জমিতে বেআইনিভাবে প্রবেশ করে। তারা জমির সীমানা উপড়ে ফেলে এবং জমিতে থাকা কচু স্থানীয় এক ব্যবসায়ীর নিকট বিক্রি করে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। 
বাদী মো. মনজুরুল রহমান আরও জানান, চাকরির সুবাদে বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় অবস্থান করার কারণে ঘটনার সময় তিনি গ্রামে ছিলেন না। পরে গ্রামবাসীদের মাধ্যমে খবর পেয়ে তিনি বাড়ি ও জায়গা দেখতে আসেন। বর্তমানে বিবাদীরা তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকিসহ নানা ধরনের ক্ষতি করার ভয়-ভীতি দেখাচ্ছে। এতে করে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ফুলবাড়ী থানার পুলিশ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়া মহানগর বিএনপির আনন্দ মিছিল

1

রাজশাহীর হিমাগারগুলোতে পচছে অবিক্রিত আলু ॥ লোকসানে দিশেহারা

2

সিরাজগঞ্জে ‘জিনের বাদশা’ সেজে কল দিতেন টেলিগ্রামে, হাতিয়ে নে

3

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

4

নবীনগরে বি স্ট্রং প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রামে মাঠ দিবস

5

চৌহালীতে দরিদ্রদের মাঝে ভিজেএফ এর চাল বিতরণ

6

সরকারি দামে মিলছে না সার: বোরো চাষে দিশেহারা কৃষক, বাড়ছে উৎপ

7

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪

8

সিআরবিতে গাছ কেটে ফের হাসপাতাল নির্মাণের উদ্যোগ, বিরোধিতায় ম

9

পুষ্টিগুণে ভরপুর তরমুজ

10

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার তীব্র নিন্দা উত্তর কোরিয়ার: কি

11

ডাক বিভাগের অধীনে ১৫ ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সূচি প্র

12

নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি

13

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ বারসহ আটক ১

14

শিক্ষক-কর্মচারীদের উৎসবভাতা বিল ৪ মার্চের মধ্যে জমা দেওয়ার ন

15

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সং জে-রিমের প্রয়াণ: প্রেসিডেন

16

সুন্দরবনে অভিযানে হরিণ শিকারের ৪১টি ফাঁদ জব্দ

17

আজ থেকে হজের মূল কার্যক্রম শুরু

18

হাতে চাবি ও চুলের ক্লিপ দেখে নারী শ্রমিকের লাশ শনাক্ত

19

বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মাদকবিরোধী কর্মসূচি প

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন