superadmin
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ বারসহ আটক ১

ইয়ানূর রহমান : যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের সাড়ে চারটি স্বর্ণ বারসহ এক পাচারকারী যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃত সুমন মন্ডল ঢাকার নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ইসলামিয়া গ্রামের প্রাণনাথ মন্ডলের ছেলে।
যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল নীলগঞ্জ এলাকায় তল্লাশি চালায়। এসময় সুমনকে দেখে তাদের সন্দেহ হয়। পরে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার ওজন ৬শ’ ৮০ গ্রাম। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানায়, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

1

ইরানের পাল্টা হামলা: ২০০ মার্কিন সেনা হতাহত

2

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির পর আতঙ্

3

সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী

4

ফরিদপুরে যৌন নিপীড়নের দায়ে ভন্ড কবিরাজকে ১০ বছরের কারাদন্ড দ

5

ইউটিউব চ্যানেল খুললেন জয়া আহসান

6

নবীনগরে বেগুন চাষে স্বাবলম্বী সাহেদ আলী

7

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

8

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

9

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা

10

৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপলো ঢাকাসহ পুরো দেশ

11

শার্শায় গাঁজাসহ আটক ২

12

কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩

13

রামেক হাসপাতালে প্রথমবার হাঁটু প্রতিস্থাপন ॥ চিকিৎসায় যুক্ত

14

হোসেনপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

15

পদ্মার পানি বাড়তেই নদী তীরবর্তী এলাকায় সাপের উপদ্রব; আতঙ্কে

16

TEST

17

রাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভ

18

পাল্টাপাল্টি হামলার মধ্যেই খামেনির দাফন আজ

19

বোরহানউদ্দিনে দুর্ধর্ষ ডাকাত দলের সরদার গ্রেফতার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন