superadmin
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাজেটে ফ্যামিলি কার্ডের অর্থ নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক : দেশের নারী ও দরিদ্র পরিবারকে কেন্দ্র করে চালু হওয়া ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব অর্থ বাজেটে বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এই প্রকল্পটি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে এবং এর বাস্তবায়নে কোনো ধরনের অর্থসংকট থাকবে না।
ফ্যামিলি কার্ড প্রকল্পকে কেন্দ্র করে ইতোমধ্যে কিছু ত্রুটি ধরা পড়েছে বলেও স্বীকার করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এসব সমস্যা দ্রুত চিহ্নিত করে সংশোধন করা হবে যাতে ভবিষ্যতে প্রকল্পটি আরও নির্ভুলভাবে পরিচালিত হয়। একই সঙ্গে তিনি জানান, এটি মূলত একটি বৃহৎ সামাজিক সুরক্ষা উদ্যোগ, তাই প্রাথমিক পর্যায়ে কিছু ছোটখাটো ভুল হওয়া স্বাভাবিক।
প্রকল্পটি নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, “ফ্যামিলি কার্ড শুধু একটি সামাজিক সহায়তা কর্মসূচি নয়, এটি একটি মানবিক উদ্যোগ, যা নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ভূমিকা রাখবে।” 
পাইলট পর্যায়ে ইতোমধ্যে ৩৭ হাজারের বেশি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। এই প্রক্রিয়ায় কারও বাদ পড়া বা ভুলভাবে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
অর্থমন্ত্রী আরও বলেন, “আমরা যে সমস্যাগুলো পেয়েছি, সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রকল্পটি আরও সমন্বিতভাবে পরিচালিত হবে।”
তিনি জানান, বাজেট কোনো বাধা হবে না। প্রয়োজন অনুযায়ী অর্থ বরাদ্দ দেওয়া হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সংশোধন ও সমন্বয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড প্রকল্পটি দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী বছরগুলোতে এই প্রকল্পের আওতা আরও বাড়ানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেয়ারবাজারে বড় দরপতন: দাম কমার শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

1

নবীনগরে দোকান নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি মারামা

2

সাতকানিয়ায় অবৈধ ইটভাটায় অভিযানে ৩ লক্ষ টাকা অর্থদন্ড

3

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা: রাজকীয় আয়োজনে চার হাত এক

4

মানচিত্রে ৩টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করে

5

বিরোধী দলের আপত্তির মুখে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে নতুন

6

অকটেনের গাড়ি কি পেট্রলে চালানো যায়? ভুল জ্বালানি ব্যবহারে ইঞ

7

বক্স অফিসে ‘অ্যাভাটার’ উন্মাদনা: আয়ের সব রেকর্ড কি ভেঙে দেবে

8

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : এনআইডি ডিজি

9

হামে আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকদের যুদ্ধ

10

ফুলবাড়ীতে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ প্যানেল চেয়ারম্যানের

11

চাঁদাবাজিতে বাধা: ২ জনকে কুপিয়ে জখম, আসামি ২ দিনের রিমান্ডে

12

লেবাননে ইসরাইলি হামলায় একদিনেই নিহত ৩৫০

13

বাসে ফেনসিডিল পাচার, ১১২ বোতলসহ গ্রেপ্তার ১

14

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মির্জা ফখর

15

মালয়েশিয়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা স

16

টুং টাং শব্দে মুখর সিরাজগঞ্জের কামারপল্লী

17

মোংলায় জ্বালানি তেল বিক্রির পর মোটরসাইকেলের চাকায় দেওয়া হচ্ছ

18

নাসুমের ‘ম্যাজিকাল’ স্পেল: ৭ রানে ৫ উইকেট নিয়ে ইতিহাস

19

সিএমপি’র নিজস্ব জনবলে চলবে ট্রাফিক ব্যবস্থাপনা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন