superadmin
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে চৌহালীতে র‌্যালী ও আলোচনা সভা

মাহমুদুল হাসান, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : “দক্ষ যুব গড়বে দেশ-সবার জন্য বাংলাদেশ” -এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী   উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
গত রোববার সকাল ১০টায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য  র‌্যালী, গাছের চারা রোপণ,  ঋণ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্র ধর, চৌহালী  থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডাঃ মোঃ শাহ আলম, পরিসংখ্যান অফিসার মোঃ সোহেল রানা, ইউআরসি কর্মকতা চঞ্চল কুমার মিস্ত্রি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন চৌহালী দপ্তরের বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তাগণ প্রমুখ।
আলোচনা শেষে ৩৩ জনকে ১৭ লাখ ২০ হাজার টাকা ঋণ ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র এবং গাছের চারা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ফিচার আনছে জেমিনি

1

এক বছরেও পৌঁছেনি যাবজ্জীবন সাজার পরোয়ানা

2

চট্টগ্রাম ওয়াসার ৮৬ কোটি গেল কোথায় ?

3

চারটি কফিন: চিরবিদায়ের শোকে পাথর রাঙ্গুনিয়ার লালানগর ; ছোট ভ

4

রাজশাহীতে অবৈধ মজুদ জ্বালানি তেল জব্দ

5

সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী

6

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরু

7

মুকসুদপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক আরি

8

জলঢাকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

9

২৬ জুন চীনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

10

শার্শায় ১১ বছরের শিশু ধর্ষণের শিকার মামলার ১ ঘন্টার মধ্যে আস

11

চট্টগ্রামে কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ

12

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

13

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ ক্যাটাগরির পদে চাকরি, আবেদন সময় ব

14

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

15

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল

16

পোষাইদ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শীত নিবারণের জন্য মানবিক

17

অর্পিত সম্পত্তি নিজের নামে নামজারির অভিযোগ, জালিয়াতির প্রমাণ

18

দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থ

19

বড়াইগ্রামে পানিতে ডুবে এক সপ্তাহে তিন শিশুর মৃত্যু

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন