superadmin
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

অর্পিত সম্পত্তি নিজের নামে নামজারির অভিযোগ, জালিয়াতির প্রমাণ পেয়েছে প্রশাসন!

অর্পিত সম্পত্তি নিজের নামে নামজারির অভিযোগ, জালিয়াতির প্রমাণ পেয়েছে প্রশাসন


গাজীপুর প্রতিনিধিঃ মো:নাইম

অর্পিত সম্পত্তি অবৈধভাবে নিজের নামে নামজারি করার অভিযোগ উঠেছে গাজীপুরের নালিয়াটৈকি মৌজায়। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে জাল জালিয়াতির প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, নালিয়াটৈকি মৌজার এস এ ৬০ ও আর এস ৫১ নং খতিয়ানের অন্তর্ভুক্ত এস এ ২৩ ও আর এস ৩৮ নং দাগে অবস্থিত জমির রেকর্ডীয় মালিক ছিলেন আবদুল বরকত (পিতা—আহাদ বক্স) ও উপেন্দ্র চন্দ্র দাস (পিতা—মেঘু চন্দ্র দাস) গং। উক্ত সম্পত্তি তাদের নিকট থেকে ক্রয়কৃত দলিলের ধারাবাহিকতা পর্যালোচনায় দেখা যায়, ‘ক’ তফসিলে বর্ণিত স্বত্ব স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে।
তবে অভিযোগে বলা হয়, উক্ত এস এ ২৩ ও আর এস ৩৮ নং দাগে ০৭ শতাংশ জমি নিয়ে ৫৯৯৫৫৮৬ নং আবেদনের মাধ্যমে ৮৬৫৩/২২-২৩ নং নথির ভিত্তিতে অবৈধভাবে ৫০০ নং জোত সৃজন করে নামজারি সম্পন্ন করা হয়।
বিস্ময়কর বিষয় হলো, উক্ত নামজারি নথিতে মালিকানা প্রমাণে কোনো ধরনের ‘ক’ তফসিল সংক্রান্ত রায় ও ডিক্রির অবমুক্তি নেই। বরং সেখানে অর্জুন নামের এক ব্যক্তির রায় ও ডিক্রির কপি সংযুক্ত করে মো. আলী হোসেন ও মুহাম্মদ শরীফ হোসেন গংদের নামে নামজারি করা হয়। অথচ তাদের নামে কোনো মূল রায় ও ডিক্রির কপি কিংবা ভি.পি (অর্পিত সম্পত্তি) শাখায় দায়েরকৃত কোনো মামলার আরজির তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন তদন্ত ও নথি যাচাই করে জাল জালিয়াতির প্রমাণ পেয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় এবার বয়কটের মুখে ইসরায়েলি খেজুর!

1

বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম

2

‘হামরা গরিব মানুষ, পুরা রমজান মাস টিসিবির মাল পাইলে উপকার হয়

3

আরও বিক্ষোভকারী হত্যা করলে ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুমকি ট্র

4

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল:

5

জলঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

6

সাত বিভাগে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল

7

সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জনে ১১ দিনের প্রশিক্ষণে ফ্রান্স যাচ্ছে

8

কমলো স্বর্ণের দাম ॥ ভরি ২ লাখ ২৮ হাজার টাকা

9

আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

10

যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে

11

আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

12

বাজেটে ফ্যামিলি কার্ডের অর্থ নিশ্চিত

13

ভারী বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি ॥ থানচির দুর্গম এলাকায়

14

নাসুমের ‘ম্যাজিকাল’ স্পেল: ৭ রানে ৫ উইকেট নিয়ে ইতিহাস

15

লেবাননে পাল্টাপাল্টি সংঘর্ষ, ইসরায়েলি ৪ সেনা নিহত

16

ফের কমলো স্বর্ণের দাম

17

আন্তর্জাতিক নারী দিবস আজ

18

ইডেন কলেজে ফিরছে এইচএসসি পাঠদান

19

ময়মনসিংহে সড়কের পাশে ধানখেতে কাঁদছিল সদ্যোজাত নবজাতক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন