superadmin
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

লোডশেডিং ঘিরে অঘটনের শঙ্কা ॥ রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রের নিরাপত্তা চেয়ে চিঠি

রাজশাহী ব্যুরো : তীব্র গরমের মধ্যে বিদ্যুতের ঘাটতিতে রাজশাহীতে বাড়ছে লোডশেডিং ও জনভোগান্তি। পরিস্থিতি আরও অবনতি হলে বিদ্যুৎকেন্দ্র ঘিরে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে-এমন আশঙ্কায় জেলার ১৪টি বিদ্যুৎ উপকেন্দ্রে বাড়তি নিরাপত্তা চেয়েছে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি। এ বিষয়ে গত বুধবার প্রশাসনের কাছে লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, জেলার পাঁচ উপজেলায় দিনে-রাতে বিদ্যুতের চাহিদা ১১০ থেকে ১১৫ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৮০ থেকে ৮৫ মেগাওয়াট। ফলে চাহিদার তুলনায় ঘাটতি থাকছে প্রায় ২৫ শতাংশ। এই ঘাটতির কারণে বিভিন্ন এলাকায় দফায় দফায় লোডশেডিং করতে হচ্ছে।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র ব্যবস্থাপক রবেন্দ্র চন্দ্র রায় বলেন, ‘লোডশেডিংকে কেন্দ্র করে যাতে কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে, সেজন্য জেলার ১৪টি বিদ্যুৎ উপকেন্দ্রে বাড়তি নিরাপত্তা চেয়ে প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে।’
এদিকে রাজশাহী নগরীতেও বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে।
নেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম চৌধুরী জানান, বুধবার নগরীতে বিদ্যুতের চাহিদা ছিল ১৩৮ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ পাওয়া গেছে ১১০ মেগাওয়াট। অর্থাৎ ওই সময়ে ঘাটতি ছিল ২৮ মেগাওয়াট।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় প্রতি ঘণ্টায় বিদ্যুতের চাহিদা ও সরবরাহের পরিমাণ পরিবর্তিত হয়। কখনো চাহিদার পুরো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, আবার কখনো ঘাটতি দেখা দিচ্ছে। তবে নগরীতে গড়ে ২০ থেকে ৩০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে নগরীতে বিদ্যুতের চাহিদা ছিল ১৩৯ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ পাওয়া যায় ১১৩ মেগাওয়াট। বর্তমানে দিনে-রাতে গড়ে ১৩৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে প্রায় ১১১ মেগাওয়াট। ফলে গড়ে ২৪ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকছে।
তীব্র গরমের মধ্যে বিদ্যুতের এই ঘাটতিতে রাজশাহী নগর ও জেলার বিভিন্ন এলাকায় জনজীবনে ভোগান্তি বেড়েছে। বিশেষ করে রাতে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিভিন্ন এলাকায় ক্ষোভও তৈরি হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকলে লোডশেডিং আরও বাড়তে পারে। এতে জনদুর্ভোগের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়েও বাড়তি সতর্কতা প্রয়োজন হয়ে পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতার দাপটে এক চেয়ারেই ১২ বছর পিডিবিএফ কর্মকর্তা মোঃ মছলেউ

1

ফুলবাড়ীতে শিক্ষিত যুবকদের দক্ষতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের

2

কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি: নেতা-কর্মীদের সালাহউদ্দিন

3

ফুলবাড়ীতে সংসদ সদস্য কর্তৃক গাছের চারা ও জৈব সার বিতরণ

4

কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা? খামেনির দ্বিত

5

কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,জনাব কলিমুদ্দিন চ

6

ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল ও কুয়েতে হামলা চালাল ইরান

7

খাদ্য দূষণ নিয়ে প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ: কঠোর ব্যবস্থা

8

গরম ও আর্দ্রতার কারণ দেখিয়ে ৯৬ শতাংশ পুলিশ সদস্যের নতুন ইউনি

9

রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা-মা: পূর্ণাঙ্গ সংবাদ

10

আগামী ১৪ জানুয়ারী গাজীপুরের সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হতে যাচ্

11

প্রতারণার মামলায় ফেঁসে যাচ্ছেন মেসি

12

‘হামরা গরিব মানুষ, পুরা রমজান মাস টিসিবির মাল পাইলে উপকার হয়

13

চীনে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত নতুন রোগ, ২ প্রদেশে জরুরি সতর্কত

14

মহেশপুরে পথ বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্

15

ঈদের ছুটিতেও কালকিনিতে সচল ছিল প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসব সে

16

রাজশাহীতে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, ৩টি ককটেল উদ্ধার

17

শিশুর হাম: লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ

18

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯ জন

19

আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন