superadmin
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের দোয়া মাহফিল

খুলনা ব্যুরো : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা মহানগর শাখার উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বাদ মাগরিব খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল খুলনা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ মঞ্জুর হাসান অপু। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ভিপি মোল্লা মারুফ রশীদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক সংগ্রাম ও আপসহীন নেতৃত্ব দেশের জাতীয়তাবাদী রাজনীতিতে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রধান অতিথির বক্তব্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির একজন নেত্রী ছিলেন না; তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তার নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ত্যাগ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্ম স্মরণ করবে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জে পরিপূর্ণ। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি তার রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্রের প্রশ্নে দৃঢ় অবস্থান বজায় রেখেছেন। তার আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান দলীয় নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার আদর্শকে সামনে রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে হবে।
সভাপতির বক্তব্যে শেখ মঞ্জুর হাসান অপু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও সাহসী রাজনৈতিক নেত্রী। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা অনস্বীকার্য। বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী পেশাজীবীদের দেশ ও মানুষের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খুলনা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. শাহেদ হুসাইন।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সহ-সভাপতি মিজানুর রহমান টিংকু, অধ্যাপক মো. নজরুল ইসলাম, সারাফাত হোসেন দুলু, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী শামীম জেহাদ, সহ-সম্পাদক নাজমুল হক মুকুল, আলমগীর কবির রুবেল, শেখ শফিকুল হাসান দিদার, প্রকৌশলী মোর্শেদ সিদ্দিকী রনি, আরিফুল ইসলাম মিলন ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তি আ

1

প্রিমিয়ার লিগ পেল নতুন সর্বকনিষ্ঠ গোলদাতা, আর্সেনাল পাচ্ছে শ

2

আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

3

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

4

চট্টগ্রামে এলজিইডি’র কমিশন বাণিজ্যের অভিযোগ

5

বিদেশে পলাতক ফয়সাল করিমের ভিডিও খতিয়ে দেখছে পুলিশ

6

ফুলবাড়ীতে ঝড়ে পড়া গাছ নিয়ে সংঘর্ষে দুই পক্ষের নারীসহ ৪ জন আহ

7

ঈদের ছুটিতেও কালকিনিতে চালু ছিল নিরাপদ প্রসব সেবা: ইউনিয়ন কে

8

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবনির্বাচিত কমি

9

বগুড়ায় সরকারি ভান্ডারী মহিলা কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন

10

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল:

11

ময়মনসিংহে সড়কের পাশে ধানখেতে কাঁদছিল সদ্যোজাত নবজাতক

12

সারাদেশে কালবৈশাখী ঝড়ের আভাস

13

কবে ফিরবেন নেইমার জানালেন ব্রাজিল কোচ

14

অনলাইনে মিলবে বিনিয়োগের সব সেবা: বাণিজ্যমন্ত্রী

15

বাংলা

16

বিএনপির পরবর্তী চেয়ারম্যান কি তারেক রহমান? আলোচনায় গঠনতন্ত্র

17

সাত বছর পর শীর্ষে সিটি ব্যাংকের শেয়ারদর, পিই রেশিও ৫–এর নিচে

18

সিরাজগঞ্জে বাড়ছে বাণিজ্যিক আখ চাষ

19

কৃষি ব্যাংকের বড় সাফল্য: প্রবাসী আয়ে টানা দ্বিতীয় স্থান অর্জ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন