superadmin
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোরে প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবকের মৃত্যু

ইয়ানূর রহমান : যশোরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোহেল (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি বছরে জেলায় ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। গত ৪ জুলাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত সোহেল অভয়নগর উপজেলার নওয়াপাড়া মডেল কলেজ এলাকার সৌদি প্রবাসী জুয়েল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, প্রায় ১০ থেকে ১২ দিন ধরে তিনি জ্বর ও ডেঙ্গুর উপসর্গে ভুগছিলেন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। তবে স্বজনরা তাকে ঢাকায় না নিয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথেই তার মৃত্যু হয়।
যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহেল ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমান আবহাওয়া ও পরিবেশের কারণে ডেঙ্গুর ঝুঁকি বেড়েছে। তাই জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত। একই সঙ্গে এডিস মশার বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান তিনি।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব জানান, সোহেল দীর্ঘদিন জ্বরে আক্রান্ত থাকলেও শুরুতে হাসপাতালে ভর্তি হননি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকায় রেফার করা হলেও স্বজনরা খুলনায় নিয়ে যান। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে, সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন এবং বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ৩ জন ভর্তি আছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত যশোর জেলায় মোট ১৬২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৪৪ জন সুস্থ হয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। তবে অভয়নগর উপজেলা থেকে প্রতিবেদন দেরিতে পৌঁছানোয় সর্বশেষ সরকারি প্রতিবেদনে সোহেলের মৃত্যুর তথ্য এখনো অন্তর্ভুক্ত হয়নি।
যশোরের সিভিল সার্জন ডাঃ মাসুদ রানা বলেন, সন্দেহ করা হচ্ছে অভয়নগরে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে হামে শিশুর মৃত্যু: জেলায় ছড়িয়েছে আতঙ্ক, হাসপাতালে

1

মুন্সীগঞ্জে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখকে বরণ

2

ফরিদপুরে মাদ্রাসার জমি জবর দখল চেষ্টার অভিযোগ

3

দিনাজপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আল

4

বিরোধী দলের আপত্তির মুখে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে নতুন

5

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি,

6

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটিতে অনুমোদনহীন রাউটার

7

সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

8

শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হচ্ছে না বুমরাহ’র

9

আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

10

কমলো স্বর্ণের দাম ॥ ভরি ২ লাখ ২৮ হাজার টাকা

11

সকল বাবা-মায়ের প্রতি সতর্কবাণী নিজের বাচ্চাটার দিকে নজর দিন

12

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

13

কক্সবাজার রুটে পঞ্চম ট্রেন যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

14

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ২য় সভা অনুষ্ঠিত

15

গাজীপুরে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

16

মুন্সীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

17

বগুড়াসহ ৫ জেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় শীর

18

বরিশাল মহানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ

19

যশোরে প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত যুবকের মৃত্যু

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন