superadmin
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে সুস্বাদু স্ট্রবেরি চাষে বাম্পার ফলন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে এবার স্ট্রবেরি ফল চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। এ ফলের বাজার ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। লাভজনক এ চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকেরা।
জানা যায়, সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৭ হেক্টর জমিতে এ চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ লক্ষ্যমাত্রার মধ্যে শস্যভান্ডার খ্যাত সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ৩ হেক্টর জমিতে এ সুস্বাদু ফল বাগান চাষ হয়েছে এবং কাজিপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ সদর ও চরাঞ্চলের বিভিন্ন স্থানে ৪ হেক্টর জমিতে এ ফল বাগান চাষ হয়েছে।
বাগান চাষীরা বলছেন, রাজশাহী, জয়পুরহাট, চাঁপাই ও যশোর থেকে এ চারা সংগ্রহ করতে হয় এবং নভেম্বর মাসের মধ্যেই এ স্ট্রবেরি ফলের চারা রোপণ করা হয়। বিশেষ করে উঁচু, দোআঁশ ও বালি জাতীয় জমিতে এ চাষাবাদ ভালো হয় এসব চারার মধ্যে রয়েছে দেশি ও হাইব্রিড জাতের। এ ফল চাষাবাদে জমির ১ হাত পরপর উঁচু আকার সৃষ্টি করতে হয় এবং এ উঁচুতেই ফলের চারা রোপণ করা হয়। প্রায় ৩ মাস পর এ বাগানে ফল উৎপাদন শুরু হয় এবং এ বাগানের আয়ু প্রায় ৬ মাস। পরবর্তীতে আবার নতুন করে এ ফল বাগান শুরু করতে হয়। এবার এ ফল বাগান চাষে বাম্পার ফলন হয়েছে। খরচ কম লাভ বেশি এ ফল বাগান চাষে আগ্রহী হয়ে উঠেছে কৃষকেরা।
উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া পাগলা মন্ডলপাড়া গ্রামের আদর্শ কৃষক জহুরুল ইসলাম প্রায় ১৫ বছর ধরে লাভজনক এ ফল বাগান চাষ করেছেন। এবার তিনি প্রায় আড়াই বিঘা জমিতে দেশি ও হাইব্রিড জাতের স্ট্রবেরি ফল বাগান চাষ করেছেন। প্রতিদিন ৪/৫ জন শ্রমিক এ বাগান পরিচর্যা করছে এবং পাখির উপদ্রব ঠেকাতে নেট ব্যবহার করতে হচ্ছে। প্রথমে এ ফল ১ হাজার টাকা কেজি এবং পরে ৮০০ টাকা থেকে ৬০০ টাকা কেজি বিক্রি করে। বর্তমানে ৫০০ টাকা থেকে ৪০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। বেশিরভাগ তার বাগান থেকেই পাইকাররা এ ফল ক্রয় করে নিয়ে যান। ইতোমধ্যেই খরচ বাদে প্রায় ৩ লাখ টাকার ফল বিক্রি করা হয়েছে এবং আরো প্রায় ১ লাখ টাকার ফল বিক্রি করা হবে।
তিনি বলেন, এ বাগান চাষে আমার ছেলে উপ-সহকারী কৃষি অফিসার গোলাম সরোয়ার যথানিয়মে পরামর্শ দিয়ে থাকেন এবং তার পরামর্শে এলাকার অনেক কৃষক এ ফল বাগান চাষ শুরু করেছে। আগামীতে লাভজনক এ চাষাবাদ আরো বাড়বে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের একজন কর্মকর্তা বলেন, এ চাষাবাদ জেলার উল্লাপাড়াতে বেশি হচ্ছে। অন্যান্য উপজেলার বিভিন্ন স্থানসহ চরাঞ্চলেও এ চাষাবাদ করছে কৃষকেরা। এ লাভজনক চাষাবাদ হওয়ায় কৃষক আগ্রহী হয়ে উঠছে এবং এ চাষাবাদে কৃষকদের পরামর্শ দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

1

চিরনিদ্রায় স্বামীর পাশেই কি সমাহিত হচ্ছেন বেগম জিয়া?

2

২১ বছর পর প্রথমবার জকসু নির্বাচন আজ: ভোটগ্রহণ শুরু

3

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

4

মাইকে বউ তালাক দেওয়া সেই আ.লীগ নেতার বিরুদ্ধে এবার শাড়ি চুরি

5

সিরাজগঞ্জে পৌর কাঁচাবাজার চালু না হওয়ায় সুফল পাচ্ছে না জনগণ

6

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ পদে চাকরি, আ

7

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

8

হাঙরের সংখ্যা কমে যাচ্ছে যে কারণে

9

লন্ডনে তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তি আ

10

"ভাইয়া একটা ফুল নিবেন?"—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই শিশু, বাড়

11

কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষিকা

12

অকটেনের গাড়ি কি পেট্রলে চালানো যায়? ভুল জ্বালানি ব্যবহারে ইঞ

13

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

14

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি কার্যক্রমে সেবাগ্রহীতাদের

15

বক্স অফিসে ‘অ্যাভাটার’ উন্মাদনা: আয়ের সব রেকর্ড কি ভেঙে দেবে

16

অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা: রাজকীয় আয়োজনে চার হাত এক

17

মোবাইল অ্যাপে মিলবে জ্বালানি তেল, আসছে কিউআর কোড 'ফুয়েল পাস

18

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল প

19

কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়ায় ফেরি চলাচল তিন ঘণ্টা ব্যাহত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন