superadmin
প্রকাশ : Apr 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

পহেলা বৈশাখের সঙ্গে কৃষকের জীবন ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার জেলা টাঙ্গাইল স্টেডিয়ামে সমাবেশস্থলে পৌঁছে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনকালে বলেন, “পহেলা বৈশাখের সঙ্গে কৃষকের জীবন ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক রয়েছে বলেই এদিন ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।”
প্রধানমন্ত্রী বলেন, “পহেলা বৈশাখ বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী উৎসব, যা কৃষক ভাই-বোনদের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এ কারণেই এই গুরুত্বপূর্ণ দিনটিকে কর্মসূচি উদ্বোধনের জন্য বেছে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্পের আওতায় ১১টি উপজেলায় প্রায় ২২ হাজার কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আগামী ৫ বছরে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ করা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার এবং নির্বাচনি প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে কাজ করছে। কৃষকদের স্বাবলম্বী ও সচ্ছল করে তোলাই সরকারের লক্ষ্য।’ 
তিনি উল্লেখ করেন, দেশের কৃষক ভালো থাকলে পুরো দেশই ভালো থাকবে।” ‘কৃষি উন্নয়নের অংশ হিসেবে আগামী ৫ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, কৃষক কার্ড কর্মসূচি কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করবে’-উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও যোগ করে বলেন, “কৃষিনির্ভর এলাকাগুলোতে কৃষি ব্যবস্থাপনা জোরদারের পাশাপাশি কৃষিজাত পণ্য ন্যায্যমূল্যে বিক্রির বিষয়টি নিশ্চিত করবে সরকার। পাশাপাশি বিদেশে রপ্তানি করার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থগিত ফ্লাইট চালুর আপডেট মিডিয়ার মাধ্যমে জানানো হবে: প্রবাস

1

ভোটের দুদিন আগে গেজেট: নিজেকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা

2

গাজীপুরে চলন্ত বাসে ভয়াবহ আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্

3

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

4

ইডেন কলেজে ফিরছে এইচএসসি পাঠদান

5

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল প

6

হাতে চাবি ও চুলের ক্লিপ দেখে নারী শ্রমিকের লাশ শনাক্ত

7

বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে চাকরি, পদ ১০১

8

অন্তর্বর্তী সরকারের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি, জানালেন বিসিব

9

৮ হাজার বিয়েতে সাড়ে ৫ হাজার ডিভোর্স! মাদারীপুরে বিচ্ছেদের নে

10

মোবাইল অ্যাপে মিলবে জ্বালানি তেল, আসছে কিউআর কোড 'ফুয়েল পাস

11

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফ

12

নতুন ফিচার আনছে জেমিনি

13

অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী রিপোর্টাস ক্ল

14

আগামী ১৪ জানুয়ারী গাজীপুরের সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হতে যাচ্

15

পহেলা বৈশাখের সঙ্গে কৃষকের জীবন ও সংস্কৃতির নিবিড় সম্পর্ক রয়

16

গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার কর

17

জ্বালানিসংকটে গাজার আল-আওদা হাসপাতালে সেবা স্থগিত; ধুঁকছে উপ

18

রূপগঞ্জে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ

19

জ্বালানি তেল বিক্রিতে আজ থেকে রেশনিং থাকছে না, প্রয়োজনমতো

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন