superadmin
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরেন্দ্র অঞ্চলের উঁচু-নিচু শক্ত মাটিতে কফি চাষে সফলতা

আবুল কালাম আজাদ, রাজশাহী ব্যুরো : রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে উঁচু-নিচু শক্ত মাটিতে একের পর এক চাষাবাদে সফলতার গল্প শোনা যায়। আর এবার একটু ব্যতিক্রম চাষাবাদ শুরু হয়েছে বরেন্দ্রের মাটিতে। মাল্টা-কমলা, আরবের খেজুর, ডাব, বেদেনাসহ নানান জাতের ফল চাষাবাদে সফলতা মিলেছে আগেই।
তবে এবার চা-কফি প্রেমিদের জন্য সুখবর নিয়ে এলো কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর। তাদের দেয়া বীজে কৃষকপর্যায়ে কফি চাষে সফলতা এনেছেন শফিকুল ইসলাম নামে এক কৃষক। তার বাগানে শত শত গাছে ঝুলছে তরতাজা কফি। 
কফি চাষে সফলতা পেয়ে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর বেশ উদ্যমী হয়ে উঠেছে। কফি পাকার পর কৃষক যেন নিজেই প্রক্রিয়াজাত-প্রস্তত করতে পারে সেজন্য কৃষক শফিকুল ইসলামকে একটি পাকা ঘর এক নির্মাণ করে বিনামূল্যে একটি মেশিন সরবরাহ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
রাজশাহীর বরেন্দ্র অঞ্চল হিসাবে পরিচিত তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার জোতগরিব গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের বাড়ি আগে চাঁপাইনবাবগঞ্জ জেলায় থাকলেও এখন তিনি বরেন্দ্র অঞ্চলের স্থানীয় বাসিন্দা হয়ে উঠেছেন। দীর্ঘ প্রবাস জীবন শেষ করে ৫ বছর আগে তিনি মিশ্র ফল বাগার শুরু করেন। 
পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে বিশেষ অবদানে স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার-২০২৫ এ ব্যক্তি শ্রেণিতে (শ্রেণি-গ) প্রথম স্থান অর্জন করে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
শফিকুল ইসলাম বাড়ির পাশে প্রায় ৪০ বিঘা জমি উপর গড়ে তুলেছেন নানা জাতের ফলের বাগান। তবে কফি চাষ করেছেন প্রায় ৫০ শতক জমিতে। তিন বছর আগে ১৩০টি কফির গাছ লাগালেও গত বছর থেকে ফল পাচ্ছেন তিনি। গত বছর প্রথম ফল পেয়েছিলেন প্রায় ৪২ কেজি কফি। চলতি বছর গাছে যে পরিমাণ কফি ধরেছে তাতে ৫ মণ হবে বলে আশা তার।
শফিকুল ইসলাম জানান, গত তিন বছর আগে তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উপজেলার চারজন কৃষককে ১৩০টি করে কফি গাছ দেয়া হয় প্রদর্শনী হিসাবে। অন্য তিনজন সফলতা না পেলেও তিনি কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও নিজের মেধা শক্তি এবং পরিশ্রম করে গাছগুলো বেশ যত্ন নেন এবং এক বছর পরেই গাছে ফল আসতে শুরু করে। গত বছর ৪২ কেজি কফি পেয়েছিলেন তিনি। সে সময় নিজের কফি প্রক্রিয়া করার মেশিন না থাকায় তিনি এক হাজার টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছিলেন। 
শফিকুল ইসলাম আরো জানান, কফি চাষে সফলতা পাওয়ায় পরিধি বাড়িয়ে ১৩০টি থেকে চলতি বছর আরো ৬০০টি কফি গাছ দিয়েছে কৃষি বিভাগ। শফিকুল ইসলাম জানান, বরেন্দ্রর কড়া মাটিতে এমন সুস্বাদু কফি চাষ করা যাবে তিনি কখনো ভাবতে পারেননি। তার কফি চাষ দেখে স্থানীয় কৃষকেরা কফি চাষে আগ্রহ দেখাচ্ছে। প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে কেউ না কেউ তার কফি গাছ দেখতে আসেন।
তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ বলেন, কফি চাষে বরেন্দ্র অঞ্চলের কৃষকের জন্য এক বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে। কারণ কফি গাছ রোপণে বাড়তি কোন জায়গার প্রয়োজন নেই। যে কোন ফলের বাগানের গাছের ছায়ার মধ্যে এ গাছ বেড়ে উঠে।
কৃষি কর্মকর্তা বলেন, তানোরে শফিকুল ইসলামের কফি চাষে যে সফলতা দেখিয়েছেন তা অন্য কৃষকদের উৎসাহ জোগাবে। কফি একটি লাভজনক চাষাবাদ। বরেন্দ্র অঞ্চলে কফি চাষে বিস্তার হলে দেশে কফির চাহিদা মেটাবে বলে আশা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে

1

ফরিদপুর পৌরসভার নতুন উদ্যোগে যানজট কমবে

2

সিরাজগঞ্জে বোরো ধানের গলাপচা রোগে দিশেহারা কৃষক

3

কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা সরকারের

4

বরেন্দ্র অঞ্চলের উঁচু-নিচু শক্ত মাটিতে কফি চাষে সফলতা

5

চট্টগ্রামে পাওনা টাকা আদায়ে ব্যবসায়িক অংশীদারকে অপহরণ, গ্রেপ

6

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

7

TEST

8

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

9

প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট নেতাদের সৌজন্য সাক্ষাৎ

10

৩০১ ধারায় যুক্তরাষ্ট্রের তদন্ত, বাংলাদেশের বাণিজ্য ভবিষ্যতের

11

ফুলবাড়ীতে ভিডব্লিউবি’র চাল বিতরণ

12

টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি যুবসমাজ - জেলা প্রশাসক সৈয়

13

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমি

14

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: গুলিতে নিহত ৩০, লুটপাট শেষে

15

ফেব্রুয়ারিতেই ১০ বার কাঁপল বাংলাদেশ: ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

16

নবীনগরে বি স্ট্রং প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রামে মাঠ দিবস

17

ইরানে নিখোঁজ মার্কিন সেনার খবর ফাঁসকারী সাংবাদিককে কারাগারে

18

গরম ও আর্দ্রতার কারণ দেখিয়ে ৯৬ শতাংশ পুলিশ সদস্যের নতুন ইউনি

19

বিয়ের সাজে হাজির বুবলী

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন