superadmin
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাফল্যের মঞ্চে কৃতি শিক্ষার্থী ॥ আগামী দিনের স্বপ্নে অভিভাবকদের অঙ্গীকার

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি, শিক্ষকদের অবদানের মূল্যায়ন এবং আগামী দিনের শিক্ষার মানোন্নয়নের প্রত্যয়ে ফরিদপুরের আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী কামারগ্রাম কাঞ্চন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ। 
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক আবিদা সুলতানা ও মো. মহসীন আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাঙ্খিত সাফল্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ কাওছার প্রামাণিকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক নাসিরউদ্দিন মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মোঃ মোনায়েম খান ও খান আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- নূর-এ জ্যোতি, কামরুন্নাহার মীম, জিনাত তাবাসসুম, হাবীবা ইয়াসমিন, মীম আক্তার জ্যোতি, মোছাঃ ফারিয়া, তাশফিকুর ইসলাম, মোঃ সোয়েব, সিয়াম হোসেন ও মোছাঃ আছিয়া।
এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক আবিদা সুলতানা ও মো. মহসীন আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাদের এই স্বীকৃতি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকসমাজের দায়িত্ব ও অবদানের প্রতি সম্মান প্রদর্শনের একটি দৃষ্টান্ত বলে উল্লেখ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক ও পরিবারের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা। একইসঙ্গে অভিভাবকদের সন্তানের পড়াশোনার প্রতি আরও যত্নশীল ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।
কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা প্রদান এবং অভিভাবক সমাবেশের মধ্য দিয়ে কামারগ্রাম কাঞ্চন একাডেমিতে শিক্ষার প্রতি আরও ইতিবাচক ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

1

৯ জানুয়ারি শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রশ্ন ফাঁস ও ‘কেন্দ্র কন

2

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

3

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও

4

চট্টগ্রামে সড়কে দুই দিন পড়ে ছিল কোটি টাকার পরিত্যক্ত মার্সিড

5

বিজয়ের শেষ সিনেমা নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে

6

রামেক হাসপাতালে প্রথমবার হাঁটু প্রতিস্থাপন ॥ চিকিৎসায় যুক্ত

7

রাতে জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

8

নবীনগর-সলিমগঞ্জ বগাহানি ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাড. আব্দ

9

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে: ভূমি প্রতি

10

সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

11

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক গ্রেপ্তার

12

শার্শায় ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেটসহ আটক ১

13

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

14

একদিনে হাম সন্দেহে চারজনের মৃত্যু

15

নাটোরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা,

16

রাজশাহীর আলোচিত মহিষ ডাকাতির মূলহোতা আটক

17

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, আগামীকাল সাধারণ

18

ঢাকায় মশার ভয়াবহ উপদ্রব: প্রতি ঘণ্টায় কামড়াতে আসছে প্রায় ৭০০

19

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ অনেকে হতাহ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন