superadmin
প্রকাশ : Jun 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাত বার্ষিকী  উপলক্ষে গত ৩০ মে বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ এর সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে আমাদের জীবন গড়তে হবে এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো গণতান্ত্রিক পথে আমাদের চলতে হবে।
আলোচনা সভার পূর্বে কোরআন খতম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং শিবনগর ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া, ১নং এলুয়াড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি রাশেদুল ইসলাম রিপন, ৩নং কাজীহাল ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন, ২নং আলাদিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান মাস্টার, ৪নং বেদদিঘী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তফা আরিফ, ২নং আলাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম হাফিজসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াইলে জ্বালানি সংকটে কৃষিপণ্য পরিবহন ব্যাহত

1

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, আগামীকাল সাধারণ

2

অন্তর্বর্তী সরকারের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি, জানালেন বিসিব

3

নবীনগরে বেগুন চাষে স্বাবলম্বী সাহেদ আলী

4

শার্শায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

5

মধুমতির তীর রক্ষা বাঁধে বাধার অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন

6

চট্টগ্রাম বিভাগে পেশাজীবী দলের সাংগঠনিক দায়িত্ব পেলেন ইকবাল

7

ফুলবাড়ীতে খেলার মাঠে কাঁচের টুকরো ছিটানোর অভিযোগে মানববন্ধন

8

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ২

9

চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী দলের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

10

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : এনআইডি ডিজি

11

পুরস্কার পেয়ে সবাইকে ধন্যবাদ জানালেন বুবলী

12

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্যসাক্ষাৎ

13

যশোরের চৌগাছায় নিখোঁজের তিনদিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

14

ইডেন কলেজে ফিরছে এইচএসসি পাঠদান

15

হরমুজ প্রণালিতে নিজেদের পাতা মাইন শনাক্ত করতে পারছে না ইরান:

16

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল টাকা তৈরির কারখানায় অভিযানে আটক ২

17

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স

18

কাল থেকে জরুরি টিকা শুরু হচ্ছে, তালিকায় কোন কোন উপজেলা

19

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন