superadmin
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম নগরীতে খেলার ছলে শিশুদের বর্জ্য ব্যবস্থাপনা শেখাচ্ছে জি-টেভ

চট্টগ্রাম ব্যুরো : শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা ও দায়িত্বশীল নাগরিকত্বের চর্চা গড়ে তুলতে খেলার ছলে বর্জ্য ব্যবস্থাপনা শেখানোর উদ্যোগ নিয়েছে গ্রিন টেকনিক্যাল এডুকেশন এন্ড ভলান্টিয়ারিং (জি-টেভ)। দ্য ক্লাইমেট ওয়াচের কারিগরি সহায়তায় বিদ্যালয়ভিত্তিক পরিবেশ সচেতনতা কার্যক্রম সবুজ সমাবেশ শীর্ষক কার্যক্রমের আওতায় প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার নগরের রেলওয়ে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের নিয়ে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক একটি সচেতনতামূলক আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজনে খেলাধুলা ও অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বর্জ্যরে ধরন, সঠিকভাবে বর্জ্য পৃথকীকরণ, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং পুনর্ব্যবহারযোগ্য সামগ্রীর গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়।
প্রচলিত বক্তৃতাভিত্তিক পদ্ধতির পরিবর্তে আনন্দদায়ক খেলার মাধ্যমে বিষয়গুলো উপস্থাপন করায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয়।
জি-টেভের সংশ্লিষ্টরা জানান, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে পরিচ্ছন্নতা, বর্জ্য পৃথকীকরণ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণের অভ্যাস তৈরি করা গেলে ভবিষ্যতে তা পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিশুদের শুধু বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়াই নয়, বরং পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সালমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডে কর্মরত সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ তৌহিদুল ইসলাম, রুপম ভট্টাচার্য। এছাড়া আরো উপস্থিত ছিলেন হাজেরা খাতুন, জাহান আরা আরজুসহ অন্যান্য শিক্ষকমন্ডলী। কার্যক্রমটি পরিচালনা করেন জি-টেভ এর স্বাস্থ্য ও সেবা বিভাগীয় প্রধান মশিউর ইসলাম রাজু, নাহিদ হাসান লিজন, মোহাম্মদ নিরবাজ উদ্দিন তাসিন, আজিজুল হাকিম রুমান, কৌশিক চৌধুরী প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে আরও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অংশগ্রহণমূলক পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ

1

রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান: আটক অ

2

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

3

খুলশীতে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দম্পতি ॥ পুলিশের নজরে মাদক

4

সিরাজগঞ্জে বাড়ছে তামাক চাষ ; মাটির উর্বরতা-পরিবেশ নিয়ে শঙ্কা

5

আবুরখীল বৌদ্ধ ভিক্ষু কল্যাণ তহবিলের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

6

জলঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

7

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

8

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না: তথ্

9

চিরনিদ্রায় স্বামীর পাশেই কি সমাহিত হচ্ছেন বেগম জিয়া?

10

মুকসুদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বি

11

‘নানা বিষয়ে আমাকে টার্গেট করা হচ্ছে’: বিস্ফোরক মেহজাবীন চৌধু

12

আগামী এক বছরের মধ্যে স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি

13

আভিজাত্য ও আরামের সমন্বয়: এ সময়ের ট্রেন্ডি ক্যাজুয়াল ফ্যাশন

14

সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,৬৯৩ বাংলাদেশি হজযাত্রী

15

রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে ৩ উপজেলার যোগাযো

16

মুন্সীগঞ্জে প্রাচীন ও দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ আট

17

বিরোধী দলের আপত্তির মুখে মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে নতুন

18

৫০তম বিসিএস: আবেদন কমে তিন লাখের নিচে, এক বছরে নিয়োগ সম্পন্ন

19

সিরাজগঞ্জে পদ্মফুলে ছেয়ে গেছে উল্লাপাড়ার সোনাকান্ত বিল ॥ মুগ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন