superadmin
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

স্পোর্টস ডেস্ক : শরীর সঙ্গ না দেওয়ায় ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ। রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার স্বপ্ন নিয়ে কোর্টে নামা ৩৯ বছর বয়সী সার্বিয়ানকে চার ঘণ্টা ৩৬ মিনিটের লড়াইয়ে ৭-৬(৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন আর্জেন্টাইন মারিয়ানো নাভোনে।
এই হারে ২০ বছর পর কোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন চারবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ। একই সঙ্গে ইউএস ওপেনে ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রথম রাউন্ডে থেমে গেল তার পথচলা। পুরো ম্যাচজুড়েই শারীরিক সমস্যায় ভুগতে দেখা যায় জোকোভিচকে। একপর্যায়ে কোর্টেই বমি করেন তিনি। এরপর দেখা দেয় ক্র্যাম্পের সমস্যা। ম্যাচ যত গড়িয়েছে, ততই বেড়েছে পিঠ ও কাঁধের ব্যথা। শেষ পর্যন্ত শারীরিক ধকল আর সামলাতে পারেননি ৩৯ বছর বয়সী এই তারকা।
ম্যাচ শেষে নিজের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে জোকোভিচ বলেন, ‘কোর্টে আমার জন্য এটি যে কতটা ভয়ংকর অনুভূতি ছিল, সেটি স্পষ্টই বোঝা যাচ্ছিল।’
তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এ বছর প্রায় প্রতিটি ম্যাচেই এমন কিছু একটা বয়ে বেড়াচ্ছি। বমি, বমি করে ফেলা, এটি সেখানে গুরুতর একটি সমস্যা। এরপর মূলত পুরো শরীর ভেঙে পড়তে শুরু করে; ক্র্যাম্প ও ব্যথা শুরু হয়। শেষ পর্যন্ত পিঠ আর কাঁধও সাড়া দেয়নি। আমি ম্যাচটি শেষ করতে পারিনি। চতুর্থ সেটে এক ব্রেক এগিয়েও ছিলাম, কিন্তু ম্যাচের চতুর্থ গেম থেকেই পুরো সময়টা সংগ্রাম করতে হয়েছে।’
শুরুটা অবশ্য দারুণ করেছিলেন জোকোভিচ। প্রথম সেটে ৩-০ গেমে এগিয়ে যান তিনি। তবে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসেন নাভোনে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭-৫ ব্যবধানে সেটটি জিতে নেন ২৫ বছর বয়সী আর্জেন্টাইন। দ্বিতীয় সেটে নিজের চেনা লড়াকু মানসিকতার পরিচয় দেন জোকোভিচ। সেটটি ৭-৫ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান তিনি। কঠিন তৃতীয় সেটেও শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে জয় তুলে নিয়ে এগিয়ে যান দ্বিতীয় রাউন্ডের এক সেট দূরত্বে। তবে শারীরিক সমস্যা তখনও কাটেনি। ম্যাচের মাঝপথে বমি করার পরও তৃতীয় সেটে ৫-৪ গেমে নাভোনের সার্ভিস ব্রেক করেন জোকোভিচ এবং সেটটি জিতে নেন।
চতুর্থ সেটেও একসময় ব্রেক এগিয়ে ছিলেন তিনি। কিন্তু এরপরই শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। পিঠ ও কাঁধের ব্যথা বাড়তে থাকায় তার সার্ভিসের কার্যকারিতাও কমে যায়। সেই সুযোগ কাজে লাগিয়ে চতুর্থ সেট ৬-২ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান নাভোনে। নির্ধারক পঞ্চম সেটে জোকোভিচের হাতে আর তেমন কিছুই অবশিষ্ট ছিল না। সুযোগ কাজে লাগিয়ে ৬-১ ব্যবধানে সেটটি জিতে ক্যারিয়ারের সবচেয়ে বড় জয় তুলে নেন আর্জেন্টাইন তারকা।
শারীরিক অবস্থা খারাপ হওয়ার পরও ম্যাচ ছেড়ে দেওয়ার কথা ভাবেননি জোকোভিচ। চতুর্থ ও পঞ্চম সেটে অবসরের কথা তার মাথায় এসেছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘চতুর্থ বা পঞ্চম সেটে আমি হাল ছেড়ে দিতে চাইনি। আমি ম্যাচটি শেষ করতে চেয়েছিলাম।’
নাভোনের কৃতিত্বও খাটো করতে চাননি জোকোভিচ। তিনি বলেন, ‘আবারও বলছি, আমি তার জয়কে কোনোভাবেই ছোট করতে চাই না। তাকে অভিনন্দন। সে দারুণ একজন মানুষ এবং লড়াকু খেলোয়াড়। তবে আমি নিজে ম্যাচটি উপভোগ করতে পারিনি।’
অন্যদিকে, জোকোভিচের মতো কিংবদন্তিকে হারিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত নাভোনে। কোর্টে দাঁড়িয়ে আর্জেন্টাইন তারকা বলেন, ‘পাঁচ সেটের ম্যাচে সেরা খেলোয়াড়ের বিপক্ষে জয়; এমন কিছু তো প্রতিদিন করা যায় না। আমি খুবই আনন্দিত। এটি আমার কাছে অনেক কিছু। স্বপ্ন সত্যি হওয়ার মতো অনুভূতি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সঙ্গে সমঝোতা ঘিরে এনসিপিতে বড় বিদ্রোহ: পদত্যাগ করল

1

আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা; মানবিক সহায়তার অপেক্ষায় নি

2

কালীগঞ্জে দলীয় পরিচয় দিয়ে প্রবাসীর জমি জবরদখলের অভিযোগ

3

মস্তিষ্কের ক্ষতি করে যে অভ্যাসগুলো

4

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

5

ট্রেনের ভাড়া বকেয়া থাকায় বে-সরকারি দুটি ট্রেনের চুক্তি বাতিল

6

চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

7

বাংলাদেশিদের জন্য চীনের ভিসা প্রক্রিয়া আরও সহজ: ফিঙ্গারপ্রিন

8

বন্যার্তদের পাশে ইউসিবির কর্মীরা

9

কলেজ ব্যাগে মিললো দেড় কেজি হেরোইন, আটক ১

10

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল’ বানায় প্রেস মালিক

11

নাটোরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা,

12

চৌহালীর রেহাই পুকুরিয়া আর্দশ কলেজ রাস্তার বেহাল দশা, ভোগান্ত

13

অষ্টম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ পড়ল ৭ মার্চের ভাষণ: আসছে বড় প

14

ফুলবাড়ীতে যৌন উত্তেজক সিরাপ জব্দ

15

নাঙ্গলকোটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

16

ইরানিদের প্রতিশোধের হাত থেকে তারা রেহাই পাবে না: আইআরজিসি

17

জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে একের পর এক ‘ভাঙন’ এনসিপিতে

18

বগুড়ায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

19

মাদুরোর পর কি লক্ষ্যবস্তু ইরান? ট্রাম্পের হার্ডলাইন নীতিতে য

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন