superadmin
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে আখ চাষে বাম্পার ফলন

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে এবার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে আখ চাষে বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যেই আগাম জাতের এ আখ মাড়াই শুরু হয়েছে। বাজারদর ভালো থাকায় কৃষকেরা খুশি।
জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১১ হাজার হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এসব আখের মধ্যে রয়েছে আইএসডি-৪১, ৪২, ৪৩, ইরি, বোন ও চুষে খাওয়ার আখ। বিশেষ করে উঁচু ও দোআঁশ জমিতে কৃষকেরা এ চাষ করেছেন। কয়েক মাস আগে বিভিন্ন জাতের এসব আখ সংগ্রহ করে (৩ চোখের ডাং) রোপণ করা হয়।
স্থানীয় কৃষকেরা বলছেন, এ আখ একবার জমিতে লাগালে মোতা আখ এবং ১, ২, ৩ সনের আখও পাওয়া যায়। এ মোতা আখে কৃষকের সবচেয়ে বেশি লাভ হয়।
সিরাজগঞ্জ সদর ও কাজিপুর উপজেলা-এর যমুনা নদী তীরবর্তী ছোনগাছা, খোকশাবাড়ি ও শুভগাছা ইউনিয়নের বিভিন্ন স্থানে মোতা আখ চাষ বেশি হয়ে থাকে। তবে চরাঞ্চলসহ কাজিপুর, বেলকুচি, রায়গঞ্জ, কামারখন্দ ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এবার আখের চাষ বেশি হয়েছে।
ইতোমধ্যেই আগাম জাতের আখ মাড়াই শুরু হয়েছে। শীতকালে এ আখ মাড়াই পুরোদমে শুরু হবে। প্রতি ডিমা (৩ পোয়া) গড়ে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে এবং খাঁটি গুড় ১৫০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কৃষকেরা জমি ধরে আখও বিক্রি করছেন। শহর-বন্দরসহ বিভিন্ন যানবাহনেও এ আখ বিক্রি হচ্ছে। পাশাপাশি ভ্রাম্যমাণ ভ্যানে মেশিনে ভাঙানো আখের রসের চাহিদাও বেশি। প্রতি গ্লাস রস এখন ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এতে যেমন কৃষকেরা লাভবান হচ্ছেন, তেমনি আখ বিক্রেতারাও লাভবান হচ্ছেন।
প্রায় কয়েক যুগ আগে এ জেলার চরাঞ্চলসহ অধিকাংশ গ্রামাঞ্চলের জমিতে নানা জাতের আখ চাষ হতো। কিন্তু পরবর্তীতে কৃষকেরা ইরি-বোরো চাষে ঝুঁকে পড়ায় ক্রমাগতভাবে আখ চাষ কমে যায়। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে কৃষকেরা আবারও আখ চাষ শুরু করেছেন। এ জেলার বিভিন্ন স্থানে লাভজনক আখ চাষের প্রভাবও বাড়ছে।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষি কর্মকর্তা বলেন, আখ চাষে কৃষকদের যথানিয়মে পরামর্শ দেওয়া হচ্ছে। এ আখ চাষে কৃষকেরা আগ্রহী হয়ে উঠেছেন এবং প্রায় সারা বছরই এ চাষ হয়ে থাকে। এবার এ চাষে বাম্পার ফলন হয়েছে এবং বাজারে দাম ভালো থাকায় কৃষকেরা খুশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

1

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

2

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ

3

ইউটিউব চ্যানেল খুললেন জয়া আহসান

4

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

5

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু: ভর্তি ৫১২ জন

6

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারালো মরক্কো

7

ট্রাম্পের মাথায় কী চলছে? হোয়াইট হাউসে ফেরার লড়াইয়ে নতুন কোন

8

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও তিন শিশুর মৃত্যু

9

পোষাইদ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শীত নিবারণের জন্য মানবিক

10

দিনাজপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আল

11

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ফজলি-বারিসহ সকল আমের দাম

12

হোসেনপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

13

টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ, এলাকায় চাঞ্চল্য

14

লৌহজংয়ে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

15

পত্নীতলায় বিজিবির অভিযানে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্য

16

দুধ সংরক্ষণের সঠিক পদ্ধতি: জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

17

ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেব: জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্

18

বিজিবি’র বাধায় বেনাপোল দিয়ে বিএসএফ’র পুশইনের চেষ্টা ব্যর্থ

19

নারায়ণগঞ্জে বিকাশ কর্মীকে পিস্তল ঠেকিয়ে ও গুলি ছুড়ে ৩ লাখ টা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন