superadmin
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরের আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে জনপদ

ফরিদপুর প্রতিনিধি : আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের চর বলাশিয়া এলাকার জনপদ। এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে শত একর জমি। ভাঙ্গনের মুখে রয়েছে কয়েকশত বাড়িঘর, গাছপালা ও ফসলি জমি। এসব সহায় সম্পদ রক্ষায় ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। স্থানীয়দের দাবি, গত দুই মাস ধরে ভাঙছে আড়িয়াল খাঁ। এরই মধ্যে নদীতে বিলীন হয়ে গেছে প্রায় এক কিলোমিটার এলাকা। এসব এলাকার বিপুল পরিমাণ ফসলি জমি, গাছপালা ও বাড়িঘর বিলীন হয়েছে নদী ভাঙ্গনের কবলে। স্থানীয়রা বলছেন, দুই মাস ধরে ভাঙ্গা শুরু হলেও অদ্যবধি ভাঙ্গন ঠেকাতে কোন ব্যবস্থা নেয়া হয়নি সরকারের পক্ষ থেকে।
তাদের দাবি, ভরা বর্ষা মৌসুমে নদীতে যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে করে পানি কমতে শুরু করলে ভাঙ্গনের তীব্রতা অনেক গুণ বেড়ে যাবে। নদী ভাঙ্গনের কবলে অসহায় জীবন পার করছেন তারা।
এলাকাবাসী জানান, ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে কয়েকশত বাড়িঘর, স্কুলসহ নানা প্রতিষ্ঠান। দ্রুততম সময়ের মধ্যে ভাঙ্গন রোধ করা না গেলে বিপাকে পড়তে হবে তাদের। তাই অবিলম্বে ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এদিকে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন জানিয়েছেন, এরই মধ্যে বিষয়টি তুলে ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। একই সাথে শুকনো মৌসুমে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, কয়েক যুগ ধরে আড়িয়াল খাঁ নদী ভাঙ্গনের কবলে পড়ে সদরপুর উপজেলার শয়তান খালি, চর বলাশিয়া, চর মানাইড় ও চর হরিরামপুরের হাজারো মানুষ নিঃস্ব হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা–ছেলের জুটিতে ৫৯০ রান, একজনের ব্যাটে ৪২ ছক্কায় ৪০২

1

রাতে জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

2

সিরাজগঞ্জে আখ চাষে বাম্পার ফলন

3

TEST

4

সিরাজগঞ্জে বাড়ছে বাণিজ্যিক আখ চাষ

5

কমলো স্বর্ণের দাম ॥ ভরি ২ লাখ ২৮ হাজার টাকা

6

কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি অনুমোদন

7

লেবাননে পাল্টাপাল্টি সংঘর্ষ, ইসরায়েলি ৪ সেনা নিহত

8

রাজশাহীর সিএমএম আদালতের নিজস্ব ভবন না থাকায় ছড়িয়ে-ছিটিয়ে চলছ

9

ফুলবাড়ীতে বাসের চাপায় শিশু নিহত

10

হাতে চাবি ও চুলের ক্লিপ দেখে নারী শ্রমিকের লাশ শনাক্ত

11

রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

12

ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী

13

ইরান ইস্যুতে একাট্টা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ঘনিয়ে আসছে কি ব

14

ফুলবাড়ীতে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ প্যানেল চেয়ারম্যানের

15

ফুলবাড়ীতে যৌন উত্তেজক সিরাপ জব্দ

16

একদিনে হাম সন্দেহে চারজনের মৃত্যু

17

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ প্

18

সুন্দরবনে অভিযানে হরিণ শিকারের ৪১টি ফাঁদ জব্দ

19

দিনাজপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন