superadmin
প্রকাশ : Apr 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফের কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। আজ মঙ্গলবার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, বাজুস, এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। এর ফলে কয়েক দফা মূল্যবৃদ্ধির পর বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। ১৮ ক্যারেটের ক্ষেত্রে তা ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা। প্রতি ভরি ধরা হয়েছে ১১.৬৬৪ গ্রাম।
বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠনের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।
এর আগে ২৩ এপ্রিল সর্বশেষ দফায় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, যা ছিল দেশের বাজারে সর্বোচ্চ। চলতি বছরে এখন পর্যন্ত ৫৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে, আর ২৫ বার কমানো হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের ওঠানামা ও স্থানীয় সরবরাহ পরিস্থিতির ওপর ভিত্তি করেই নিয়মিতভাবে সোনার দাম নির্ধারণ করা হচ্ছে। সাম্প্রতিক এই হ্রাসে সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সবাইকে দায়িত্বশীল হতে হবে : মেয়র শ

1

কঠোর নিরাপত্তায় রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে রাশমিকা-বিজয়

2

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

3

ট্রাম্পের আলটিমেটামের পর ইসরায়েল ও কুয়েতে হামলা চালাল ইরান

4

TEST

5

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯ জন

6

শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ আটক ৪

7

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

8

রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম ॥ সুস্থ আছে মা ও নবজাতকে

9

সিরাজগঞ্জে সুস্বাদু স্ট্রবেরি চাষে বাম্পার ফলন

10

প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট নেতাদের সৌজন্য সাক্ষাৎ

11

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল টাকা তৈরির কারখানায় অভিযানে আটক ২

12

মঙ্গলবার ২ বিভাগে ঝরতে পারে বজ্রবৃষ্টি

13

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী

14

২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

15

‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়’

16

যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ

17

চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, চরাঞ্চলে বাড়ছে দুর্ভোগ

18

শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্যসাক্ষাৎ

19

সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প : প্রধ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন