superadmin
প্রকাশ : May 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবীনগর-রাধিকা মহাসড়কে দুর্ঘটনায় ১৭ মাসে ৬৪ জনের প্রাণহানি

নূরে আলম বিপ্লব, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা মহাসড়কে ধনাশী এলাকায় গতকাল বুধবার মারাত্মক দুর্ঘটনা ঘটে। একটি গরুকে বাঁচাতে গিয়ে কোমল পানীয় (সফট ড্রিংকস) বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ সামনে চলে আসা একটি গরুকে বাঁচাতে গিয়ে চালক ব্রেক করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে যায়। এই ঘটনায় একটি গরু প্রাণ হারিয়েছে। ট্রাকচালক এবং তার সহকারী (হেল্পার) গুরুতর আহত হয়েছেন। ট্রাকটি কোমল পানীয়ের বোতল বোঝাই ছিল। গাড়িটি উল্টে যাওয়ায় বস্তা ও কার্টন ছিঁড়ে প্রচুর মালামাল রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ ও বডি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর স্থানীয় উৎসুক জনতা ও পথচারীরা ভিড় করেন। খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। রাস্তার ওপর তেল বা জ্বালানি ছড়িয়ে পড়ায় সাবধানে যান চলাচলের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে নবীনগর-রাধিকা সড়ক এখন স্থানীয়দের কাছে আতঙ্কের আরেক নাম। দিন হোক কিংবা গভীর রাত-এই সড়কে চলাচল মানেই যেন মুত্যু ঝুঁকি নিয়ে পথচলা। ২০২৫ সালের শুরু থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত মাত্র ১৭ মাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৬৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।
স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতি, অবৈধ পার্কিং, সড়কের পাশে বালুর স্তুপ এবং অদক্ষ চালকদের কারণেই দিন দিন ভয়ংকর হয়ে উঠছে সড়কটি। অনুসন্ধানে জানা গেছে, সড়কের বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে বালু ব্যবসার সিন্ডিকেট। অনেক স্থানে সড়কের পাশে বালু ফেলে রাখায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া রাতের বেলায় পর্যাপ্ত সড়কবাতি না থাকায় দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। তাছাড়া সড়কের কিছু এলাকায় ছিনতাই ও ডাকাতির ঘটনাও ঘটে থাকে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সড়কের দুই পাশে থাকা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার সামনে নেই কোনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা। নেই স্পিড ব্রেকার কিংবা সতর্কতামূলক সাইনবোর্ড। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার করছে শিক্ষার্থীরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী স্পিড ব্রেকারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে নদী ভাঙনে বিলীন সড়ক, ৬ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন ॥

1

বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

2

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না : মির্জা ফখর

3

ময়মনসিংহে সড়কের পাশে ধানখেতে কাঁদছিল সদ্যোজাত নবজাতক

4

বাজারে অরাজকতার মধ্যেই বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১

5

পোষাইদ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শীত নিবারণের জন্য মানবিক

6

ভরা মৌসুমেও সবজির বাজার চড়া, মাছ-মাংসের দামে নাভিশ্বাস ক্রেত

7

বন্যার পানি নামার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে কৃষকদের ফসলের ক্

8

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জে

9

উজবেকিস্তানের বিপক্ষে ড্রয়ে অপেক্ষায় বাংলাদেশ

10

টি-টুয়েন্টিতে মোস্তাফিজই এখন বাঁহাতি পেসারদের ‘নেতা’

11

টংগিবাড়ীতে মাদকবিরোধী র‌্যালি ও আলোচনা সভা

12

মধ্যপ্রাচ্য সংকটের মাঝেই ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

13

এক দিনেই কমলো সোনার দাম, তবে রুপার দামে নতুন ইতিহাস

14

রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে ৩ উপজেলার যোগাযো

15

পুষ্টিগুণে ভরপুর তরমুজ

16

যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

17

কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা? খামেনির দ্বিত

18

ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড

19

হাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন