superadmin
প্রকাশ : May 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘দম’

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় আফরান নিশো ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘দম’। এখনও দেশে বিদেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। এবার ওটিটি প্ল্যাটফর্মে ‘দম’ মুক্তির ঘোষণা এলো। চরকি জানিয়েছে, আসছে ঈদ উপলক্ষে ২১ মে চরকিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। অর্থাৎ ঘরে বসে ‘দম’ উপভোগ করতে পারবেন দর্শক। আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশীর সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ‘দম’ সিনেমার ট্যাগ লাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’। রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচক-সবাই একবাক্যে স্বীকার করেছেন ‘দম’ সিনেমাটি নির্মাণের মুন্সিয়ানার কথা।
পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি ‘দম’ বাংলাদেশের এবং বাংলাদেশীদের জয়ের গল্প। চরকিতের মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘর বা হাতে পৌঁছে যাবে। আশা করব, দেশে-বিদেশের সবাই এই জয় উপভোগ করবেন। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই ‘দম’ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আশা করছি, সবার ঈদ হবে দমদার।’ 
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘প্রেক্ষাগৃহের দর্শকরা বলছেন ‘দম’ সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রকে লেভেল আপ করেছে। প্রতি সিনেমায় এটাই আমাদের চেষ্টা থাকে। এই চেষ্টাটা এবার সবাই দেখার সুযোগ পাবেন, সেজন্য ভালো লাগছে। প্রেক্ষাগৃহ নাই বা বিদেশ বলে এখন আরও কোনো বাধা থাকছে না। চরকিতে যে কোনো জায়গা থেকে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। এটাই আনন্দের।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আরও কমলো সোনার দাম

1

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় জাল টাকা তৈরির কারখানায় অভিযানে আটক ২

2

টি-টুয়েন্টিতে মোস্তাফিজই এখন বাঁহাতি পেসারদের ‘নেতা’

3

দুর্গাপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

4

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তায় ট্রাক, ভাঙা

5

১২ ফেব্রুয়ারির নির্বাচন: অনিশ্চয়তা কাটিয়ে সুষ্ঠু পরিবেশ ফের

6

ফরিদপুরে মাদ্রাসার জমি জবর দখল চেষ্টার অভিযোগ

7

নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগ সরকা

8

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

9

পোষাইদ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শীত নিবারণের জন্য মানবিক

10

রামিসা হত্যাকান্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত

11

সিরাজগঞ্জে বাড়ছে তামাক চাষ ; মাটির উর্বরতা-পরিবেশ নিয়ে শঙ্কা

12

ট্রাম্প রাজি হলেও,রাজি নয় ইরান

13

ভূরুঙ্গামারী থেকে মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্

14

নারায়ণগঞ্জে বিকাশ কর্মীকে পিস্তল ঠেকিয়ে ও গুলি ছুড়ে ৩ লাখ টা

15

পুরস্কার পেয়ে সবাইকে ধন্যবাদ জানালেন বুবলী

16

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় দেড় যুগ ধরে অচল পানি সরবরাহ

17

পাচারের শিকার দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত দিল ভার

18

শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্

19

সিরাজগঞ্জে আট বছরেও আলোর মুখ দেখেনি উল্লাপাড়া বিমানবন্দর

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন