superadmin
প্রকাশ : May 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাথাব্যাথা উপশমে আদা

স্বাস্থ্য ডেস্ক : মাথাব্যাথার সমস্যা অনেকেই। আবার অনেকের রয়েছে মাইগ্রেনের সমস্যা। মাথায় হঠাৎ করেই শুরু হয় ব্যাথা। ধীরে ধীরে তা তীব্র হয়ে ওঠে। কখনও মাথার একপাশে আবার কখনো দু’পাশেই প্রচন্ড চাপ বোধ হয়। মাইগ্রেনের সমস্যা থেকে যে মাথাব্যাথা হয় তার কোনো উপশম নেই। তবে ব্যথা শুরু হলে তা উপশম করার জন্য বেশ কিছু উপায় অবলম্বন করলে খুব সহজেই ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়৷
মাথাব্যাথা উপশমে আদা অত্যন্ত কার্যকরী। আদায় রয়েছে প্রোস্টাগদ্বাডিন সিনথেথিস্ যা ব্যথানাশক ওষুধে ব্যবহার করা হয়। তাই মাথাব্যাথা শুরু হলে আদা চিবোলে উপকার পাওয়া যায়৷ এছাড়াও এককাপ জলে সামান্য আদা ফুটিয়ে মধু দিয়ে সেই জল খেতে পারেন৷ এতে অনেক তাড়াতাড়ি ব্যাথা থেকে উপশম পাবেন৷
বাজারে পিপারমিন্ট অয়েল কিনতে পাওয়া যায়৷ যারা মাথা ব্যথা সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা এই তেল কপালে মাখলে উপকার পাবেন৷
বাড়িতে বসেও পিপারমেন্ট অয়েল তৈরি করতে পারেন৷ কিছু তাজা পুদিনা পাতা ভাল করে ধুয়ে শুকিয়ে নিয়ে একটি পরিষ্কার পাত্রে সামান্য পিষে নিন৷ এরপর এককাপ অলিভ অয়েল বা আমন্ড অয়েলের মধ্যে দিয়ে ২৪ ঘন্টা রেখে দিন৷ এরপর পুতিনা পাতা ছেঁকে আলা করে নিন৷ এভাবে ওই একই তেলে আরও দুই থেকে তিনবার একই পদ্ধতি পালন করুন৷ পিপারমেন্ট ওয়েল তৈরি হয়ে যাবে৷ এই তেল মাথায় ম্যাসাজ করলে খুব দ্রুত উপকার পাবেন৷
বেশিরভাগ মানুষে মাথা যন্ত্রণা কমাতে ব্যাথানাশক ওষুধ ব্যবহার করেন৷এই ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া অনেক বেশি ক্ষতিকর৷ তাই ওষুধ না খেয়ে বামাদ খাওয়ার অভ্যাস করুন৷ অনেক সময়ে মানসিক অবসাদ থেকেও মাথাব্যাথা হতে পারে৷ তাই ব্যাথা কমাতে কাঠবাদামও খেতে পারেন৷ কাঠবাদামে রয়েছে স্যালিসিন যা ব্যাথা উপশম করতে সাহায্য করে৷

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী প

1

বদলে যাচ্ছে হলুদ কার্ডের শাস্তির নিয়ম

2

চাঁদাবাজিতে বাধা: ২ জনকে কুপিয়ে জখম, আসামি ২ দিনের রিমান্ডে

3

কিশোরগঞ্জে পৃথক ঘটনায় দু’জন খুন

4

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

5

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কোনো খেল

6

কিছু পরিবারে কেন শুধু ছেলে সন্তানই বেশি হয়? যা বলছে বিজ্ঞান

7

আগের চেয়ে দ্বিগুণের বেশি ব্যয় হবে নতুন দুই মেট্রো রেলে

8

কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি অনুমোদন

9

ভেনেজুয়েলায় মার্কিন হামলা: প্রেসিডেন্ট মাদুরো সস্ত্রীক গ্র

10

আত্মহননের বদলে আত্মোপলব্ধির হাইকু

11

নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

12

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

13

সিরাজগঞ্জে প্রস্তুত সোয়া ৬ লাখ কোরবানির পশু ॥ সাড়ে ৩ হাজার ক

14

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফ

15

কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি: নেতা-কর্মীদের সালাহউদ্দিন

16

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও

17

শার্শায় গাঁজাসহ আটক ২

18

শার্শায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

19

আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন