news editor
প্রকাশ : Apr 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

উজবেকিস্তানের বিপক্ষে ড্রয়ে অপেক্ষায় বাংলাদেশ

চাইনিজ তাইপেকে হারিয়ে এশিয়ান গেমস পুরুষ হকির বাছাইয়ের শুভসূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই ২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। এবার মাঠ ছাড়তে হয়েছে উজবেকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। এই ম্যাচে জয় পেলেই নিশ্চিত হয়ে যেত এশিয়ান গেমসের টিকিটসহ সেমিফাইনাল। কিন্তু জিততে না পারায় তা সম্ভব হয়নি।
থাইল্যান্ডের ব্যাংককে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে ষষ্ঠ মিনিটেই গোল করে উজবেকিস্তানকে লিড এনে দেন মিরনশোখ ওর্তিকবোয়েভ। পিছিয়ে পড়ার পর ফিনিশিংয়ের অভাবে গোল শোধ হচ্ছিল না বাংলাদেশের।
একেবারে ম্যাচের শেষ কোয়ার্টারে ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতা ফেরান আমিরুল ইসলাম। ম্যাচে ৬টি পেনাল্টি কর্নার পাওয়ার পরও একটিও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
বাছাইপর্বের ৩ ম্যাচ শেষে বাংলাদেশ ও উজবেকিস্তান উভয়েরই সংগ্রহ ৪ পয়েন্ট। তবে উজবেকিস্তান সেমির টিকিট কেটে ফেলেছে গোল ব্যবধানে এগিয়ে থাকায়। তবে এখনও স্বপ্ন ফুরিয়ে যায়নি এশিয়ান গেমসে খেলার। বাছাইপর্বে ৯ দলে থেকে শীর্ষ ৬টি দল মূল পর্বে যাওয়ার সুযোগ পাবে। ফলে পঞ্চম বা ষষ্ঠ হওয়ার লড়াইয়ে জিততে পারলেই কাঙ্খিত এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করতে পারবে বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ

1

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

2

মানসিক চাপ কমাতে ম্যাজিকের মতো কাজ করতে পারে সঙ্গীর ১০ মিনিট

3

ইরানের হয়ে লড়ছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো, যুদ্ধে কী প্রভাব

4

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

5

সিরাজগঞ্জে সুস্বাদু স্ট্রবেরি চাষে বাম্পার ফলন

6

মোটরসাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলেন দোকানি, ট্রাক্টরের চাপায় প্

7

এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের স্বস্তির জয়

8

মধ্যরাত থেকে ইসরায়েলে ইরানের ৫ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

9

অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে নীলফামারী রিপোর্টাস ক্ল

10

ভেনেজুয়েলায় মার্কিন হামলা: প্রেসিডেন্ট মাদুরো সস্ত্রীক গ্র

11

দ্রুত সুস্থ হয়ে উঠছেন 'দিবু' মার্তিনেজ: মাঠে ফেরার অপেক্ষায়

12

পবিপ্রবিতে হামলা : অনির্দিষ্টকালের কর্মবিরতি; বিএনপির ২৬ নেত

13

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

14

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

15

ঘরে বসেই মিলবে ঋণ: জামানত ছাড়াই মুহূর্তের ক্লিকে মিলছে টাকা

16

চাঁদাবাজিতে বাধা: ২ জনকে কুপিয়ে জখম, আসামি ২ দিনের রিমান্ডে

17

আয়ারল্যান্ডের ডাবলিন এ জয়: আয়ারল্যান্ড সরকারের মর্যাদাপূর

18

ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে : কারিনা

19

কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন