superadmin
প্রকাশ : May 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে মেসির জোড়া গোল

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির গোল মানেই সৌন্দর্য, নিখুঁত ফিনিশিং আর বিস্ময়। তবে এবার ইন্টার মায়ামির হয়ে তিনি যে দুটি গোল করলেন, তার একটি ছিল প্রায় অবিশ্বাস্য। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে পাওয়া সেই সুযোগ কাজে লাগাতে অবশ্য ভুল করেননি আর্জেন্টাইন মহাতারকা। পরে নিজের স্বভাবসুলভ দক্ষতায় যোগ করেন আরও একটি গোল। সব মিলিয়ে মেসির জোড়া গোল ও একটি অ্যাসিস্টে নাটকীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের রোমাঞ্চকর ম্যাচে সিনসিনাটি এফসিকে ৫-৩ গোলে হারিয়েছে মায়ামি। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় তুলে নেয় তারা।
বিশ্বকাপের আগে মেসির এমন দুর্দান্ত ছন্দ নিঃসন্দেহে স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনা শিবিরকে। দুই গোলের পাশাপাশি পুরো ম্যাচেই আক্রমণে ছিলেন ভয়ংকর। মায়ামির হয়ে অন্য গোল দুটি করেন হার্মান বের্তেরামে ও মাতেও সিলভেতি। আরেকটি গোল আসে আত্মঘাতী থেকে। সিনসিনাটির মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। পঞ্চম মিনিটেই বল জালে পাঠিয়েছিলেন মেসি। হার্মান বের্তেরামের পাস থেকে আলতো শটে গোলও করেন তিনি। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। মেসির হাসিতেই বোঝা যাচ্ছিল, সিদ্ধান্তটা তিনি নিজেও বুঝতে পেরেছিলেন। তবে অপেক্ষা বেশি দীর্ঘ হয়নি। ২৪তম মিনিটে গোলের দেখা পান মেসি। রদ্রিগো দে পলের বাড়ানো বল থামাতে গিয়ে বড় ভুল করেন সিনসিনাটির ডিফেন্ডার ম্যাট মিয়াজগা। বল ক্লিয়ার করতে গিয়ে প্রায় পাস বাড়িয়ে দেন মেসির দিকেই। সামনে গোলকিপার ছাড়া আর কেউ না থাকায় সহজেই বল জালে পাঠান আটবারের ব্যালন ডি’অর জয়ী।
প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি থেকে সমতায় ফেরে সিনসিনাটি। বিরতির পর ৪৯তম মিনিটে তারা এগিয়েও যায়। তবে মেসি আবারও ম্যাচে ফেরান মায়ামিকে। দারুণ দলীয় আক্রমণ থেকে দে পলের পাস পেয়ে বক্সের মধ্যে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন তিনি। এরপর ম্যাচ আরও নাটকীয় হয়ে ওঠে। ৬৪তম মিনিটে মেসির চমৎকার কাটব্যাক থেকে লুইস সুয়ারেসের শট পোস্টে লেগে ফিরে আসে। কিছুক্ষণ পর সিনসিনাটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইভ্যান্ডার দূরপাল্লার দুর্দান্ত শটে আবারও এগিয়ে দেন স্বাগতিকদের। ম্যাচের শেষ ১৫ মিনিটে বদলে যায় সব হিসাব। ৭৯তম মিনিটে মেসির পাস থেকে দারুণ ব্যক্তিগত নৈপুণ্যে গোল করেন মাতেও সিলভেতি। দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠিয়ে সমতা ফেরান এই তরুণ।
৮৪তম মিনিটে আবারও নাটক। দূর থেকে নেওয়া মেসির ফ্রি-কিক খুব একটা বিপজ্জনক মনে হচ্ছিল না। তবে বল ধরতে গিয়ে নিজেদের ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা লাগে সিনসিনাটির গোলরক্ষকের। হাত ফসকে বল পড়ে যায় বের্তেরামের সামনে, আর সহজ সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তিনি। শেষ গোলটিও আসে গোলকিপারের ভুলে। সিলভেতির পাস থেকে মেসির শট পোস্টের ভেতরের দিক ঘেঁষে জালে ঢোকার পথে ছিল। সেটি ঠেকাতে গিয়ে উল্টো নিজের জালেই বল জড়িয়ে ফেলেন সিনসিনাটির গোলরক্ষক।
এই জয়ে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

1

মানিকগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নেতৃ

2

কুয়াকাটায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনু

3

শার্শায় ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক

4

দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থ

5

তারেক রহমান শহিদ হাদির কবর জিয়ারত করলেন

6

সিরাজগঞ্জে বোরো ধানের গলাপচা রোগে দিশেহারা কৃষক

7

লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

8

ফুলবাড়ীতে যৌন উত্তেজক সিরাপ জব্দ

9

রাউজানে চাঞ্চল্যকর করিম হত্যার রহস্য উদঘাটন ॥ অস্ত্রসহ গ্রেপ

10

গাজীপুর সদর মেট্রো থানায় অপরাধীদের বিরুদ্ধে বজ্রকঠোর ওসি আমি

11

মধ্যরাতে মেডিকেল বোর্ডের জরুরি ব্রিফিং: অত্যন্ত সংকটজনক অবস্

12

নীলফামারীতে শহীদ জিয়াউর রহমান কলেজের একাডেমিক ভবনের শুভ উদ্ব

13

ডেঙ্গুতে বিপর্যস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চল ; খুলনা বিভাগে একদিনে

14

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিক নিহত

15

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

16

আলফাডাঙ্গায় স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্

17

ভিন্ন লুকে ধরা দিলেন সাদিয়া আয়মান

18

ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

19

বাঁশঝাড়ের নিচে তেলের খনি! পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন