superadmin
প্রকাশ : May 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

পবিপ্রবিতে হামলা : অনির্দিষ্টকালের কর্মবিরতি; বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে দুমকি থানায় মামলাটি করেন।
পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়াকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে গ্রেফতার করা হয়। তিনি দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া গ্রামের জাফর হাওলাদারের ছেলে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেফতারে বিশেষ টিম গঠন করা হয়। অভিযানের অংশ হিসেবে গতকাল রাতেই গোলাম কিবরিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ ও আন্দোলনকারীদের ওপর হামলার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। পরে সেখানে অবস্থান কর্মসূচি শেষে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল চলাকালে তারা উপাচার্যের অপসারণ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীরা জানান, তাদের ওপর হামলার বিচার এবং উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনারও দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের উদ্বোধন

1

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : এনআইডি ডিজি

2

পদ্মার পানি বাড়তেই নদী তীরবর্তী এলাকায় সাপের উপদ্রব; আতঙ্কে

3

ভারতকে খাদের কিনারে ঠেলে দক্ষিণ আফ্রিকার রেকর্ড জয়

4

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

5

পাহাড়তলী রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ

6

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

7

ফরিদপুরের আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে জনপদ

8

ফুলবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপ

9

বগুড়ায় ‘অতিথি সেজে বাড়িতে ঢুকে’ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্ত

10

বগুড়াসহ ৫ জেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় শীর

11

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

12

বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

13

আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ২৯ জন

14

ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেব: জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্

15

আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন :

16

ঝিনাইদহে ব্রিজ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

17

৪৫তম বিসিএসে ১,৭০২ জনের নিয়োগ, গেজেট প্রকাশ

18

বাজেটে ফ্যামিলি কার্ডের অর্থ নিশ্চিত

19

বিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন