superadmin
প্রকাশ : May 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদিতে পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩৭ হাজার ৫৫৮ জন রয়েছেন। 
আজ শনিবার রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের দেওয়া প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯টি, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত হজ ফ্লাইট সংখ্যা ১৮টি। এখন পর্যন্ত সৌদি আরবে মোট সাতজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তবে ২৮ এপ্রিলের পর কেউ মারা যাননি।  
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

1

২১ বছর পর প্রথমবার জকসু নির্বাচন আজ: ভোটগ্রহণ শুরু

2

বাংলাদেশি বাজার হারালে কতটা লোকসানের মুখে পড়বে ভারত?

3

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে

4

মাদারীপুর পুরানবাজারে ঈদের পোশাকে অগ্নিমূল্য: ২৫০০ টাকার থ্র

5

জ্বালানি, তেল ও খনিজ সম্পদ নিয়ে পড়তে চান? কাজের সুযোগ কেমন?

6

লন্ডনে তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তি আ

7

আগামী এক বছরের মধ্যে স্থানীয় নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি

8

নিজেকে বিসিবির ‘একমাত্র বৈধ সভাপতি’ দাবি আমিনুলের, তামিমের ক

9

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ

10

পোষাইদ হিন্দু সম্প্রদায়ের মানুষজনের শীত নিবারণের জন্য মানবিক

11

শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্

12

টুকরো গপ্পো

13

আয়ারল্যান্ডের ডাবলিন এ জয়: আয়ারল্যান্ড সরকারের মর্যাদাপূর

14

মুন্সীগঞ্জে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া সং

15

মুকসুদপুরে রাতের আঁধারে বসতবাড়ির দেয়াল ভাঙচুর ও গাছ কাটার অভ

16

আন্তর্জাতিক নারী দিবস আজ

17

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে

18

শীতে অ্যাজমা বা হাঁপানি রোগী ভালো থাকবেন যে উপায়ে

19

বড়াইগ্রাম পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন