superadmin
প্রকাশ : Apr 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

নবীনগরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ‎ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদের সঙ্গে নবীনগর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎
গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। 
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনসেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, ওসি রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জেলা বিএনপির সদস্য মাসুদুল হক মাসুদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এসময় নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরে সরকারি কর্মকর্তারা স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত প্রদান করেন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গও এলাকার উন্নয়ন, অবকাঠামো ও জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন। ‎জেলা প্রশাসক উপস্থিত সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়সমূহ সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
‎সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

1

সিরাজগঞ্জে বাড়ছে বাণিজ্যিক আখ চাষ

2

ফের বাড়ল সোনার দাম

3

রাজাপুরে খালের মধ্যে দোকান নির্মাণের অভিযোগ

4

মোহামেডানে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও স্মরণ সভা

5

প্রাথমিকভাবে ১৩ এলাকায় মিলবে 'ফ্যামিলি কার্ড': তালিকায় আপনার

6

আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

7

সিরাজগঞ্জে সুস্বাদু স্ট্রবেরি চাষে বাম্পার ফলন

8

রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

9

কোনো চাঁদাবাজির খবর যাতে না শুনি: নেতা-কর্মীদের সালাহউদ্দিন

10

কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,জনাব কলিমুদ্দিন চ

11

শীতে অ্যাজমা বা হাঁপানি রোগী ভালো থাকবেন যে উপায়ে

12

ডান কাতে ঘুমানোর বিস্ময়কর উপকারিতা: সুন্নাহ পালনেই মিলবে শার

13

চিকিৎসা শেষে আবারও কারাগারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসো

14

পাসপোর্ট সেবায় নতুন বিপ্লব: দালালমুক্ত করতে ‘নিবন্ধিত সহায়তা

15

আরও বিক্ষোভকারী হত্যা করলে ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুমকি ট্র

16

ঔষধের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ॥ বিপাকে সাধারণ ক্রেতা

17

সারাদেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

18

২০২৫ সালে ১৪ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি আরব

19

সিরাজগঞ্জে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে হাটিকুমরুল ই

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন