superadmin
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো না; কর্ণফুলীতে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম ব্যুরো : বিয়ের অনুষ্ঠান শেষে হাসিমুখে বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্য ও স্বজনেরা। কেউ হয়তো দিনের আনন্দের গল্প করছিলেন, কেউ ভাবছিলেন আপনজনদের সঙ্গে আবার কবে দেখা হবে। কিন্তু সেই ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিল চারটি প্রাণ।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন একই পরিবারের দুই ভাই-বোন, তাদের মামা ও মাইক্রোবাসচালক। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌমুহনী কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কক্সবাজারের ঈদগাহ উপজেলার ঈদগাহ ইউনিয়নের উত্তর মাইজপাড়ার মনজুর আলমের ছেলে, কনের ভাই নিয়াজ মোর্শেদ (২২), কলেজ পড়ুয়া ছোট বোন মিমতাহ (১৭),তাদের মামা পোকখালী ইউনিয়নের পশ্চিম গেমাতলী চরপাড়ার মৃত আবদুল করিমের ছেলে ফিরোজ আলম (৫৮) এবং কক্সবাজার সদরের নাপিতখুলির ঘুনারপাড়া এলাকার মোস্তাক আহমেদের ছেলে মাইক্রোবাসচালক হাসান মাহমুদ মুন্না (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতু পার হয়ে একটি কাভার্ডভ্যান শিকলবাহা চৌমুহনী এলাকায় ইউটার্ন নিচ্ছিল। এসময় চট্টগ্রাম মহানগর থেকে দ্রুতগতিতে আসা কক্সবাজারগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহ’র বড় বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহ এলাকায় ফিরছিলেন। পথে শিকলবাহা এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ নিহত হন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নিয়াজ মোর্শেদ ও মাইক্রোবাসচালক মো. হাসানকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মাইক্রোবাসে চালকসহ মোট ১১ জন ছিলেন। তাদের মধ্যে ১০ জন যাত্রী ও একজন চালক। যাত্রীদের মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া দু’জন হলেন- কক্সবাজারের ঈদগাহ মাইজপাড়ার বাসিন্দা মীর কাশেম (৬০) ও শামসুল আলম (৫৫)।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌহালীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও

1

জলঢাকায় নবাগত ইউএনও’র সাথে মতবিনিময়

2

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

3

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

4

পোষাইদে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূ

5

নেত্রকোনায় টাকার বিনিময়ে রোহিঙ্গাদের এনআইডি প্রদান: জালিয়াতি

6

জাইকার সহযোগিতা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ: সেতুমন্ত্রী

7

আয়ারল্যান্ডের ডাবলিন এ জয়: আয়ারল্যান্ড সরকারের মর্যাদাপূর

8

ফরিদপুরে গণধর্ষণ ও ধর্ষণ মামলার দুই রায়ে তিনজনকে যাবজ্জীবন

9

ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেব: জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্

10

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবনির্বাচিত কমি

11

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দে

12

দেশে হামের ভয়াবহ রূপ: ২৪ ঘণ্টায় সন্দেহজনক আক্রান্ত ৯৪৭, মৃত্

13

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪

14

মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ফসল ॥ দিশেহার

15

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ৩১ হাজার ॥ সব কেন্দ্রে থাকবে স

16

মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম

17

শিশুর হাম: লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ

18

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

19

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন