superadmin
প্রকাশ : Jun 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জনে ১১ দিনের প্রশিক্ষণে ফ্রান্স যাচ্ছেন রাসিক প্রশাসক

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর সড়কবাতি স্থাপনের মাধ্যমে সড়কের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি বিদ্যুৎ বিলের সাশ্রয় ও সড়কবাতি নিয়ে জ্ঞান আহরণে ১১ দিনের জন্য ফ্রান্স সফরে যাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সঙ্গে নিচ্ছেন রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটকে। ২০ থেকে ৩০ জুন পর্যন্ত ১১ দিন তারা ফ্রান্সে থাকবেন।
এ বিষয়ে অনুমতি চেয়ে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান রাসিকের প্রশাসক ও প্রকৌশলীকে ফ্রান্সে নিয়ে যাবে।
রাসিকের প্রশাসক ও প্রকৌশলী সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন। সেখানে সড়কবাতির নতুন বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তির ওপর জ্ঞান আহরণ করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ফ্রান্স ভ্রমণের সরকারি আদেশ জারি করতে স্থানীয় সরকার বিভাগে পাঠানো রাসিকের এই চিঠিতে সূত্র হিসেবে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণপত্রের কথা বলা হয়েছে। এ ভ্রমণের যাবতীয় ব্যয়ভার সিগনিফাই বাংলাদেশ লিমিটেড বহন করবে বলেও চিঠিতে বলা হয়েছে।
জানতে চাইলে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, ‘আমরা ফ্রান্সে তৈরি সড়কবাতি বাংলাদেশে আনি। আমাদের ডিলাররা আবার বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে সড়কবাতি বিক্রি করে। রাজশাহী সিটি করপোরেশন হয়তো আমাদের কোনো ডিলারের কাছ থেকে সড়কবাতি কিনছে। যখন কোনো ক্রেতা ওয়ার্ক অর্ডার দেয় এবং উৎপাদন প্রক্রিয়া দেখতে যায় তখন তাদের আমরা সবকিছু দেখাতে ফ্রান্সে নিয়ে যাই।’ তবে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে রাসিক সড়কবাতি কিনছে, তা জানাতে পারেননি মেহেদী হাসান।
তিনি বলেন, ‘আমাদের তিন-চারজন ডিলার আছে। কে সড়কবাতি দিচ্ছে এখন বলতে পারছি না।’
বিষয়টি নিয়ে কথা বলতে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা যায়নি। নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইটকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এ বিষয়ে জনসংযোগ কর্মকর্তার সাথে যোগাযোগের পরামর্শ দেন। কিন্তু তিনি বিষয়টি নিয়ে কথা বলতে চাননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

1

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কোনো খেল

2

ময়মনসিংহে সড়কের পাশে ধানখেতে কাঁদছিল সদ্যোজাত নবজাতক

3

ফের বাড়লো সোনার দাম

4

চট্টগ্রাম শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত শ্রমিকের ৮ দিন পর মৃত্যু

5

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

6

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের চিঠি কেন বাতিল নয়

7

ইরানে নিখোঁজ মার্কিন সেনার খবর ফাঁসকারী সাংবাদিককে কারাগারে

8

‘মনটা তরুণ থাকলেই হয়, বয়স বড় বিষয় নয়’

9

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

10

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: গুলিতে নিহত ৩০, লুটপাট শেষে

11

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আজ

12

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী: হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

13

মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম

14

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান: রাকসু জিএস আম্

15

দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য কর্তৃক নগদ অর্থ, টিন ও বিভিন্ন উ

16

নবীনগরে সোলার সেচে বদলে যাচ্ছে আউশ আবাদে নতুন সম্ভাবনার দুয়া

17

বড়াইগ্রামে পানিতে ডুবে এক সপ্তাহে তিন শিশুর মৃত্যু

18

ভূরুঙ্গামারী থেকে মেইল বাস সার্ভিস চালু রাখার দাবিতে মানববন্

19

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন