superadmin
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি : অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুৎ অপচয় রোধে ফরিদপুরের নগরকান্দায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নগরকান্দা জোনাল অফিসের উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলাম। রাত ৮টার পর দোকান খোলা রাখা এবং অতিরিক্ত আলোকসজ্জার মাধ্যমে বিদ্যুৎ অপচয়ের অভিযোগে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।
অভিযানে নগরকান্দা জোনাল অফিসের ডিজিএম মো. সোহেল রানা চৌধুরী, নগরকান্দা থানা পুলিশের একটি দল ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ বিভিন্ন জোনাল ও সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় মোট ১১টি দল রাতের অভিযান পরিচালনা করে। এসময় আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, রাস্তার বাতি, অটো চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুৎ ব্যবহারের বিষয়গুলো পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়।
সদর দপ্তরের আওতাধীন এলাকায় আবাসিক মিটার ব্যবহার করে অটো চার্জিং করায় তিনটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া রাত ৮টার পর দোকান বা মার্কেট খোলা রাখায় ২৯ জন দোকান ও মার্কেট মালিককে সতর্ক করা হয়।
অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ফসল ॥ দিশেহার

1

যশোরে আওয়ামীলীগ ও যুবলীগ নেতা আটক

2

মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ

3

আজ থেকে হজের মূল কার্যক্রম শুরু

4

ঘরে বসেই মিলবে ঋণ: জামানত ছাড়াই মুহূর্তের ক্লিকে মিলছে টাকা

5

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

6

রাতে জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

7

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল ও পুরস্কার ব

8

রাজাপুরের সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কের বেহাল দশা ॥ চরম দুর্ভোগে

9

রাজশাহীতে ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান ॥ নাগরিকদের সপ্তাহে

10

গাইবান্ধায় নারিকেল গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

11

রাজশাহীর আলোচিত মহিষ ডাকাতির মূলহোতা আটক

12

পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত

13

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে

14

ফুলবাড়ীতে খেলার মাঠে কাঁচের টুকরো ছিটানোর অভিযোগে মানববন্ধন

15

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

16

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল:

17

ইরান যুদ্ধে প্রকাশ্য হলো যুক্তরাষ্ট্রের দুর্বলতা

18

বড়াইগ্রামে পানিতে ডুবে এক সপ্তাহে তিন শিশুর মৃত্যু

19

নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন