superadmin
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

শার্শায় ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক

ইয়ানূর রহমান : যশোরের শার্শায় ধর্ষণ মামলার পলাতক আসামি শরিফুল ইসলাম ওরফে বকুলকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত রবিবার রাতে সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শরিফুল ইসলাম শার্শা থানার কন্যাদহ গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, শরিফুল দীর্ঘদিন ধরে তার এক প্রতিবেশীকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৮ এপ্রিল রাতে জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে ১০ এপ্রিল শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন (মামলা নং-১৬, জি আর নং-৮৫)। মামলা দায়েরের পর থেকেই আসামি শরিফুল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সদস্যরা সাতক্ষীরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটককৃত আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্

1

বিদেশে পলাতক ফয়সাল করিমের ভিডিও খতিয়ে দেখছে পুলিশ

2

দুঃখ-সুখেই জীবন কাটে সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলের মানুষের

3

অবশেষে বিয়ের খবরে সিলমোহর দিলেন রাশমিকা-বিজয়

4

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির চ

5

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির পর আতঙ্

6

কিছু পরিবারে কেন শুধু ছেলে সন্তানই বেশি হয়? যা বলছে বিজ্ঞান

7

রাজশাহীতে মৌসুমী শস্য বীজ সুরক্ষা বিষয়ক সভায় কৃষকের নেতৃত্বে

8

চিরনিদ্রায় স্বামীর পাশেই কি সমাহিত হচ্ছেন বেগম জিয়া?

9

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ফজলি-বারিসহ সকল আমের দাম

10

রাজশাহী সীমান্ত বর্ডার পার হয়ে গেল ২শ’ গরু, বিজিবিকে জানালেন

11

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে রণক্ষেত্র: অর্ধশত

12

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিল কাজী নজরুল :

13

বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকা

14

চট্টগ্রামে নিয়মিত লোডশেডিংয়ে গরমে ভুগছে মানুষ

15

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চিয়তায় আজই যোগাযোগ করুন

16

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

17

ইরান ৫০টি উত্তর কোরিয়ার সমান শক্তিশালী: নতুন হুশিয়ারি নেতানি

18

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

19

আরও বিক্ষোভকারী হত্যা করলে ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুমকি ট্র

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন