superadmin
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

অভিজাত ফ্ল্যাটে মাদকের গুদাম ; ২১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি : বাইরে থেকে দেখলে সাদামাটা পারিবারিক ফ্ল্যাট। অথচ ভেতরে মজুত ছিল হাজার হাজার পিস ইয়াবা। রাজশাহী নগরীর অভিজাত লক্ষ্মীপুর প্যারামেডিকেল রোডের ম্যাংগো টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেল, রাজশাহীর একটি দল ওই ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার হন মোসাঃ জান্নাতুল ফেরদৌসী রত্না (২৯) ও তার স্বামী মোঃ আসাদুজ্জামান (৩৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপ-পরিচালক মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে এবং পরিদর্শক এ.এস.এম মঈনউদ্দীন কবিরের নির্দেশনায় উপ-পরিদর্শক আল আমিন হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে একটি নীল পলি প্যাকেট থেকে ১০০ পিস এবং একটি টিস্যু ব্যাগের ভেতরে থাকা ১০টি প্যাকেট থেকে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট ২ হাজার ১০০ পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবার ওজন ২১০ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানতে পেরেছে, গ্রেপ্তারকৃত দম্পতি দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। তবে তাদের মাদক সরবরাহের উৎস এবং ক্রেতা বা সহযোগীদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও তদন্তাধীন। এ ঘটনায় রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, গ্রেপ্তারকৃত দু’জনকে জিজ্ঞাসাবাদে ইয়াবা সরবরাহের উৎস, সহযোগী ও ক্রেতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে অভিজাত আবাসিক ভবনের ওই ফ্ল্যাট থেকে শুরু হওয়া তদন্ত শেষ পর্যন্ত মাদক কারবারের আরও বড় কোনো নেটওয়ার্কের সন্ধান দেয় কি না, এখন সেটিই দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতামত ছাড়াই পুলিশের পোশাক পরিবর্তন: পুনর্বিবেচনার জোর দাবি

1

মৌলভীবাজারে পাহাড়ি ঢল-বৃষ্টিতে তলিয়ে গেছে বোরো ফসল ॥ দিশেহার

2

চৌহালীর রেহাই পুকুরিয়া আর্দশ কলেজ রাস্তার বেহাল দশা, ভোগান্ত

3

কক্সবাজারে পাহাড় কাটা বন্ধে ১২ কর্মকর্তাকে বেলার চিঠি

4

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২২০ রোগী

5

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবনির্বাচিত কমি

6

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

7

পত্নীতলায় বিজিবির অভিযানে ১০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্য

8

রূপগঞ্জে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহ

9

চবিতে আট বছরের নির্মাণযজ্ঞ শেষে খুলছে সরস্বতী জ্ঞান মন্দিরের

10

ক্ষমতার দাপটে এক চেয়ারেই ১২ বছর পিডিবিএফ কর্মকর্তা মোঃ মছলেউ

11

‘নানা বিষয়ে আমাকে টার্গেট করা হচ্ছে’: বিস্ফোরক মেহজাবীন চৌধু

12

বেশি দামেই কিনতে হচ্ছে এলপিজি সিলিন্ডার

13

গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানাপুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আ

14

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

15

ফরিদপুরে ইজিবাইক চালককে হত্যার মামলায় দুইজনের যাবজ্জীবন কারা

16

সিরাজগঞ্জে বাড়ছে তামাক চাষ ; মাটির উর্বরতা-পরিবেশ নিয়ে শঙ্কা

17

যত বেশি শিশু হামের টিকার আওতায় আসবে আমরা তত নিরাপদ থাকব: স্ব

18

২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে ইসি

19

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল ও পুরস্কার ব

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন