superadmin
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‌্যাবের অভিযানে আটক

ইয়ানূর রহমান : খুলনার রূপসায় ইটভাটার ভেতরে ঢুকে যুবদলকর্মী ফখরুল শেখকে গুলি করে হত্যার ঘটনায় মূল শুটার মোহাম্মদ ইব্রাহিম হাওলাদারকে যশোর সদর উপজেলার সীতারামপুর এলাকা থেকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। এ আটকের মাধ্যমে বড় ধরনের সাফল্য পেয়েছে র‌্যাব-৬ যশোর ক্যাম্প। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, গত ১৫ আগস্ট মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সীতারামপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ইব্রাহিম হাওলাদারকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, অভিযানের আগে র‌্যাব সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন। পরে নির্দিষ্ট একটি বাড়িতে অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট রাত ১টার দিকে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের ‘মেসার্স রূপসা ব্রিকস’ ইটভাটায় পাহারার দায়িত্বে ছিলেন ফখরুল শেখ। এসময় দুর্বৃত্তরা ইটভাটায় ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা, রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমানে যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। হত্যাকান্ডের পর র‌্যাব-৬ যশোর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে।
গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মূল শুটার ইব্রাহিম হাওলাদার যশোরে আত্মগোপনে রয়েছেন। এরপর দ্রুত অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানান, আটককৃত ইব্রাহিমকে খুলনার রূপসা থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকান্ডের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত এবং হত্যার নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে

1

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

2

নির্বাচিত সংসদই দেশকে এগিয়ে নেবে : স্পিকার

3

সরকারি দামে মিলছে না সার: বোরো চাষে দিশেহারা কৃষক, বাড়ছে উৎপ

4

চিরনিদ্রায় স্বামীর পাশেই কি সমাহিত হচ্ছেন বেগম জিয়া?

5

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪

6

২১ বছর পর প্রথমবার জকসু নির্বাচন আজ: ভোটগ্রহণ শুরু

7

ফুলবাড়ীতে সংসদ সদস্য কর্তৃক গাছের চারা ও জৈব সার বিতরণ

8

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ

9

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ প্

10

fdgfdf fgffd

11

মোবাইল অ্যাপে মিলবে জ্বালানি তেল, আসছে কিউআর কোড 'ফুয়েল পাস

12

৫০তম বিসিএস: আবেদন কমে তিন লাখের নিচে, এক বছরে নিয়োগ সম্পন্ন

13

কালীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার পুরস্কার বিতরণী ও সম

14

বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও

15

"ভাইয়া একটা ফুল নিবেন?"—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই শিশু, বাড়

16

রাজাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

17

মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট ৮ মার্চ পর্যন্ত বাতিল করলো বিমা

18

বাকলিয়ায় ৯০ হাজার ইয়াবা গায়েব ; দায়মুক্তি পাওয়া ওসির কান্নাক

19

সংঘর্ষের ঘটনায় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সিএ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন