superadmin
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধে ভরা হাসপাতালের স্টোর

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিবছরের জুন মাসের মধ্যেই মেয়াদোত্তীর্ণ ওষুধ কনডেম (বাতিল) করে ধ্বংস করার বাধ্যবাধকতা থাকলেও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দুই বছর ধরে উল্লেখযোগ্য পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ স্টোরে সংরক্ষণ করে রাখার অভিযোগ উঠেছে।
উদ্বেগজনক বিষয় হলো, অপারেশনে ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ পোভিডন-আয়োডিন (ভায়োডিন) ও ডিস্টিল্ড ওয়াটার মেয়াদ থাকা ওষুধের সঙ্গে একই স্টোরে রাখা হয়েছে। এতে সরকারি ওষুধের চরম অব্যবস্থাপনার অভিযোগের পাশাপাশি রোগীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
গত ৮ জুলাই সকালে স্থানীয় একটি সূত্রের তথ্যের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা হাসপাতালের ওষুধের স্টোর পরিদর্শনে গেলে প্রথমে স্টোরকিপার ইসমাইল হোসেন স্টোরে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ নেই বলে দাবি করেন। তবে স্টোর ঘুরে দেখা যায়, অপারেশনে ব্যবহৃত উল্লেখযোগ্য পরিমাণ পোভিডন-আয়োডিন ও ডিস্টিল্ড ওয়াটার অ্যাম্পুলের মেয়াদ ২০২৪ সালেই শেষ হয়েছে। সাংবাদিকদের সামনে বিষয়টি স্পষ্ট হলে তিনি আগের বক্তব্য থেকে সরে আসেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট এবং অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ থাকায় এসব ওষুধ ব্যবহার করা সম্ভব হয়নি। কিন্তু সরকারি বিধিমালা অনুযায়ী ব্যবহার না হলেও মেয়াদোত্তীর্ণ ওষুধ আলাদা করে সংরক্ষণ এবং নির্ধারিত সময়ে কনডেম বোর্ডের মাধ্যমে ধ্বংস করা বাধ্যতামূলক। সেই বিধান অনুসরণ না করায় সংশ্লিষ্টদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওবায়দুল ইসলাম বলেন, ‘আমি ২০২৫ সালে এখানে যোগদানের আগেই ওষুধগুলোর মেয়াদ শেষ হয়েছে। চিকিৎসক সংকট, অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব এবং দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকায় সেগুলো ব্যবহার করা যায়নি। বিষয়টি আমার নজরে আসেনি। গণমাধ্যম থেকে জানার পর দ্রুত কনডেম বোর্ড গঠন করে ওষুধগুলো ধ্বংসের উদ্যোগ নেওয়া হবে।’ 
সিভিল সার্জন ডা. নুরুল আমিন বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিবছর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিনষ্ট করতে হয়। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেন এতদিন তা করা হয়নি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, ‘বিষয়টি জেনেছি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 
সেবা ও নিরাপত্তা নিয়েও স্থানীয়দের অভিযোগ, শুধু মেয়াদোত্তীর্ণ ওষুধ নয়; হাসপাতালের ওষুধ সংরক্ষণ ও স্টোর ব্যবস্থাপনায় নিয়মিত তদারকিতেও ঘাটতি রয়েছে। তাদের দাবি, ওষুধ ব্যবস্থাপনার ঘটনায় দায় নির্ধারণ করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জেলার সব সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, অপসারণ ও ধ্বংসের প্রক্রিয়া নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনা হোক।
হাসপাতালের সার্বিক সেবার মান নিয়েও দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ রয়েছে, পরিচ্ছন্নতাকর্মী নিয়মিত দায়িত্ব পালন না করায় অনেক সময় রোগীর স্বজনদের দিয়েই হাসপাতালের ময়লা-আবর্জনা পরিষ্কার করানো হয়। সন্ধ্যার পর হাসপাতাল চত্বরে মাদকসেবী ও বখাটেদের আনাগোনা দেখা যায়। অধিকাংশ সিসিটিভি ক্যামেরা দীর্ঘদিন বিকল থাকায় নিরাপত্তা ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে।
সম্প্রতি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সঙ্গে কয়েকজন মাদকসেবী ও বখাটে যুবকের বাকবিতন্ডা ও লাঞ্ছনার ঘটনায় গত ৬ জুলাই রায়গঞ্জ থানায় মামলা হয়েছে।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, ‘আনসার সদস্যদের সঙ্গে বখাটেদের দুর্ব্যবহারের ঘটনায় মামলা হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাসপাতাল এলাকায় পুলিশ নজরদারি অব্যাহত রেখেছে।’ 
জেলা স্বাস্থ্য রক্ষা সংগ্রাম কমিটির নেতা কমরেড নবকুমার ও পরিবেশবাদী নেতা দীপক কুমার কর বলেন, সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ যথাসময়ে অপসারণ না করা শুধু প্রশাসনিক অবহেলার বিষয় নয়; এটি ওষুধ ব্যবস্থাপনার দুর্বল তদারকিরও প্রমাণ। তাদের মতে, দায় নির্ধারণের পাশাপাশি জেলার সব সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, অপসারণ ও ধ্বংসের প্রক্রিয়া নিয়মিত তদারকির আওতায় আনা জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির নৈপুণ্যে জয়ে ফিরে প্লে-অফে ইন্টার মায়ামি

1

বলিউডে কি ফিরছে সেই পুরোনো পুরুষতন্ত্র? ব্লকবাস্টার সিনেমার

2

নাসুমের ‘ম্যাজিকাল’ স্পেল: ৭ রানে ৫ উইকেট নিয়ে ইতিহাস

3

গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয় - এ টি

4

অকেজো ডেমুগুলো হবে স্বল্প দূরত্বের যাত্রীবাহী কমিউটার ট্রেন

5

আভিজাত্য ও আরামের সমন্বয়: এ সময়ের ট্রেন্ডি ক্যাজুয়াল ফ্যাশন

6

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অপেক্ষা বাড়ল বাংলাদেশের

7

মিরপুরে ২৫০ টাকার হেলমেট বিক্রি হচ্ছে ৭ হাজারে! আমদানিতে ভয়া

8

রাজশাহী বোর্ডে এসএসসির ফলে ধ্বস ॥ ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পা

9

জাইকার সহযোগিতা অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ: সেতুমন্ত্রী

10

টুং টাং শব্দে মুখর সিরাজগঞ্জের কামারপল্লী

11

লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়িপেটায় গুরুতর জখম করার অভিযোগে থানায়

12

সোনারগাঁয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

13

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

14

সড়কবাতি নিয়ে জ্ঞান অর্জনে ১১ দিনের প্রশিক্ষণে ফ্রান্স যাচ্ছে

15

নওগাঁ-১ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়নপ

16

ফরিদপুরে মাদকের কবল থেকে বাঁচতে চায় এলাকাবাসী

17

বিয়ের আনন্দ শেষে বাড়ি ফেরা হলো না; কর্ণফুলীতে প্রাণ গেল ৪ জন

18

বদলে যাচ্ছে হলুদ কার্ডের শাস্তির নিয়ম

19

কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন