superadmin
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসির নৈপুণ্যে জয়ে ফিরে প্লে-অফে ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক : নিজে গোল পাননি, তবে দুই গোলেই ছিল লিওনেল মেসির অবদান। তার তৈরি করে দেওয়া সুযোগ থেকে গোল করলেন রদ্রিগো দে পল, দীর্ঘদিনের গোলখরা কাটালেন হের্মান বের্তেরামে।
দুই আর্জেন্টাইনের নৈপুণ্যে নিউ ইয়র্ক সিটি এফসিকে হারিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে জায়গা নিশ্চিত করল ইন্টার মায়ামি। ঘরের মাঠে নিউইয়র্ক সিটিকে ২-০ গোলে হারিয়েছে মায়ামি।
প্রথমার্ধেই দলকে এগিয়ে নেন বের্তেরামে ও দি পল। দ্বিতীয়ার্ধে আর গোল না হলেও শেষ মুহূর্তে পেনাল্টি ঠেকিয়ে জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে মায়ামি। নিয়মিত মৌসুমের পাঁচ ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়েছে তাদের প্লে-অফে খেলা।
গত মাসে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো টানা দুই ম্যাচ জয়ের স্বাদ পেলেন মায়ামি কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেস। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টির কথা জানান আর্জেন্টাইন এই কোচ, ‘আমি খুশি হয়েই মাঠ ছাড়ছি। অবশ্যই উন্নতির অনেক জায়গা আছে। তবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি।’
গত শনিবার ক্লাবের হয়ে মাঠে ফিরে জোড়া গোল করেছিলেন মেসি। আর্জেন্টিনা জাতীয় দল থেকে আবেগঘন বিদায়ের পর মায়ামির জার্সিতে সেদিনই প্রথম খেলেছিলেন তিনি।
নিউ ইয়র্কের বিপক্ষেও শুরু থেকেই আক্রমণে ছিলেন দারুণ সক্রিয়। নিজে গোলের দেখা না পেলেও প্রথমার্ধের দুই গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আটবারের ব্যালন ডি অর জয়ী তারকা। ২০তম মিনিটে মেসির কাছ থেকেই শুরু হয় প্রথম গোলের আক্রমণ। বক্সের ঠিক বাইরে বল নিয়ন্ত্রণে নিয়ে দে পলকে পাস দেন তিনি। সেখান থেকে উঁচু করে ডান দিকে লুইস সুয়ারেসকে বল বাড়ান দে পল। গোললাইন ঘেঁষে এগিয়ে গিয়ে গোলমুখে নিচু পাস দেন উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার। ফাঁকায় থাকা বের্তেরামের সামনে তখন শুধু বল জালে পাঠানোর কাজটুকুই বাকি। সহজেই সেই কাজ সেরে মায়ামিকে এগিয়ে নেন তিনি। এই গোলে দীর্ঘ অপেক্ষার অবসান হয় বের্তেরামের। গত মে মাসের পর এমএলএসে প্রথম গোলের দেখা পেলেন মেক্সিকান ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও মায়ামির আক্রমণের কেন্দ্রে মেসি। দ্রুত পাল্টা আক্রমণে মাঝমাঠ পেরিয়ে বল নিয়ে এগিয়ে যান বের্তেরামে। ডান দিকে মেসিকে পাস দিতে গিয়ে ঠিকঠাক বল পাঠাতে পারেননি তিনি। তবে শেষ পর্যন্ত বল পৌঁছে যায় আর্জেন্টাইন তারকার কাছে।
তিন ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নিয়ে বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে দি পলকে বল বাড়ান মেসি। সেই পাস পেয়ে জোরালো শটে গোলরক্ষকের ডান দিক দিয়ে ওপরের কোণায় বল জড়ান দে পল। দুই গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মেসি। বক্সের বাইরে থেকে তার বাঁকানো শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। নির্ধারিত সময়ের শেষ মিনিটেও মেসি-দে পল জুটির সমন্বয়ে আরেকটি গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল স্বাগতিকরা।
ছোট করে নেওয়া কর্নার থেকে দে পলকে বল বাড়ান মেসি। বক্সের বাইরে থেকে আর্জেন্টাইন মিডফিল্ডারের দুর্দান্ত শট দূরের ওপরের কোণা দিয়ে জালে ঢোকার পথেই ছিল। কিন্তু বাঁ দিকে ঝাঁপিয়ে অসাধারণ দক্ষতায় বল পোস্টে লাগিয়ে দেন নিউ ইয়র্ক গোলরক্ষক ম্যাট ফ্রিজ।
ম্যাচের একদম শেষ মুহূর্তে অবশ্য গোল হজম করার শঙ্কায় পড়ে মায়ামি। বদলি হিসেবে নামা তালেস মানিয়োকে বক্সের ভেতর ফাউল করেন ইয়ান ফ্রে। পেনাল্টি পায় নিউ ইয়র্ক। কিন্তু নিকোলাস ফের্নান্দেস মেরকাউয়ের শট ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন সেন্ট ক্লেয়ার। তাতে ব্যবধান কমানোর শেষ সুযোগটিও হারায় সফরকারীরা। টানা দ্বিতীয় ম্যাচে কোনো গোল হজম করল না মায়ামি। এর আগে টানা ১০ ম্যাচে নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি তারা।
অন্যদিকে নিউ ইয়র্ক সিটির দুঃসময় চলছেই। এমএলএসে সর্বশেষ ১১ ম্যাচের মাত্র একটিতে জিতেছে তারা। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে ব্যবধান ঘোচাতে না পারলেও দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে মায়ামি। সেই সঙ্গে প্লে-অফে ঘরের মাঠে খেলার সুবিধা পাওয়ার সম্ভাবনাও বাড়িয়েছে দলটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে সরকারি কর্মকর্তা, মুহূর্তেই প

1

ফুলবাড়ীতে ভিডব্লিউবি’র চাল বিতরণ

2

শিশুর হাম: লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ

3

পাবনা জেলা পেশাজীবী দলের দুই নেতাকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্

4

যুক্তরাজ্যের ইসরায়েলগামী অস্ত্রের চালান জব্দ

5

বগুড়ায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

6

পদ্মার পানি বাড়তেই নদী তীরবর্তী এলাকায় সাপের উপদ্রব; আতঙ্কে

7

ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল

8

খেজুর কত দেশ থেকে আসে, যুক্তরাষ্ট্র থেকে কতটুকু?

9

আয়ারল্যান্ডের ডাবলিন এ জয়: আয়ারল্যান্ড সরকারের মর্যাদাপূর

10

লৌহজংয়ে এসিল্যান্ডের হস্তক্ষেপে চলাচলের বন্ধ রাস্তা খুলে দেও

11

কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

12

আগামী ১৪ জানুয়ারী গাজীপুরের সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হতে যাচ্

13

সিরাজগঞ্জে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে হাটিকুমরুল ই

14

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট

15

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পেশাজীবী দলের কমিটি গঠনে মতবিনিময়

16

নবীনগরে ঐতিহ্যবাহী পালকি বিলুপ্তির পথে

17

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ॥ দোষীদের

18

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ‘কড়া জবাবের’ হুঁশিয়ারি

19

পুষ্টিগুণে ভরপুর তরমুজ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন