superadmin
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয় - এ টি এম কামরুল ইসলাম

মোঃ মুক্তাদির হোসেন : স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূল স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। পরিষদের গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়। ছোট ছোট সমস্যা সমাধানে গ্রাম আদালত একটা ব্যবস্থা। এখানে আবেদনকারী ও প্রতিবাদী পক্ষ থেকে দু’জন করে চারজন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ মোট পাঁচজন নিয়ে গ্রাম আদালত প্যানেল গঠিত হয়। নারীর স্বার্থসংশ্লিষ্ট বিষয় হলে গ্রাম আদালত গঠনের ক্ষেত্রে নারী সদস্য মনোনয়ন বাধ্যতামূলক।
মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ। মাদকাসক্ত ব্যক্তি, পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্থ করে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে সবাইকে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এবং বাল্যবিবাহের কুফল ও সুফল বিষয়ে আলোচনায় বলেন, ২০-তে বুড়ি নয় ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে নয়। আগামীতে যাতে বাল্যবিবাহ না হয়, সে বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন থাকতে হবে। গাজীপুরের কালীগঞ্জে পরিবার পরিকল্পনা, বাল্যবিবাহ নিরোধ, মাদক ও গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম এসব বলেন।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বেরুয়া ঈদগাহ মাঠে স্থানীয় চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা গাজীপুরের উপ-পরিচালক আবু তাহের মো. সানাউল্লাহ নূরী, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার রেজাউল হক, উপজেলা প্রকল্প  বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, উপজেলার তথ্য সেবা কর্মকর্তা সোহা তামান্না, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন প্রমুখ। 
উপজেলা মহিলা সংস্থার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় মো. জাকির হোসেন বলেন, “মাদকমুক্ত কালীগঞ্জ গড়ি, সুস্থ সবল জীবন গড়ি”। মাদক শুধু একজনকে ধ্বংস করে না, একটা পরিবার, একটা সমাজকে ধ্বংস করে দেয়। একটা ছেলে মাদকে জড়ালে শুধু সে নষ্ট হয় না, তার বাবা-মায়ের স্বপ্ন, তার ভবিষ্যৎ সব শেষ হয়ে যায়। তাই মাদকের বিরুদ্ধে লড়াই মানে নিজের ভবিষ্যৎ বাঁচানোর লড়াই।
মো. আতিকুর রহমান আকন্দ ফারুক বলেন, গ্রাম আদালতে দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রকার বিরোধের নিষ্পত্তি হতে পারে। এখানে নিজের কথা নিজে বলা যায়, আইনজীবী লাগে না। গ্রাম আদালতে দেওয়ানি মামলার জন্য ফি ২০ টাকা আর ফৌজদারি মামলার জন্য ফি ১০ টাকা। 
সভায় অন্যান্যদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. হুমায়ুন শিকদার, জেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক মো. গোলজার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সদস্য কাজী মাহাবুর রহমান সবুজ, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহমদুল কবির খান নাঈম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাঈম শাহরিয়ার মাসুম, জেলা ছাত্রদলের সদস্য নাদিম হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিভাগে পেশাজীবী দলের সাংগঠনিক দায়িত্ব পেলেন ইকবাল

1

নাঙ্গলকোটে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

2

তিন মাসে যে কাজ হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরে তা হয়নি : মির্জা

3

কুড়িগ্রামে সাংবাদিকদের বিশেষ প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

4

আগৈলঝাড়ায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়া

5

ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, ৩ মার্চ থেকে মিলবে অগ্রিম টিকি

6

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

7

মিছিল-মহড়ায় শক্তি প্রদর্শন ॥ চট্টগ্রামে আতঙ্ক ছড়াচ্ছে কিশোর

8

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২২০ রোগী

9

বগুড়া জেলায় শ্রেষ্ঠ রোভারদল হিসেবে সৈয়দ আহম্মদ কলেজকে পুরস্ক

10

বেনাপোলে পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও

11

আজ ৯ ঘণ্টা বিদুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

12

বিদেশে পলাতক ফয়সাল করিমের ভিডিও খতিয়ে দেখছে পুলিশ

13

সাত বছর পর শীর্ষে সিটি ব্যাংকের শেয়ারদর, পিই রেশিও ৫–এর নিচে

14

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম: ভরিপ্রতি ২ লাখ ৪৭ হাজার টাকা ছা

15

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

16

নবীনগরে সোলার সেচে বদলে যাচ্ছে আউশ আবাদে নতুন সম্ভাবনার দুয়া

17

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল’ বানায় প্রেস মালিক

18

গাজীপুরে চলন্ত বাসে ভয়াবহ আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্

19

কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন