superadmin
প্রকাশ : May 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন : সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা উপলক্ষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা ভূমি অফিস কালীগঞ্জের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” -এই প্রতিপাদ্যে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার সমাপণী সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা’র সভাপতিত্বে ও উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মো. জাকির হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রেজাউল হক, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, তুমলিয়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সরকার সাখাওয়াত হোসেন ও বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী নুর মোহাম্মদ।   
এসময় অন্যান্যদের মাঝে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা রহমান, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. আবদুস সাত্তার, সার্টিফিকেট পেশকার সামসুন নাহার শিমু, বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, ভূমি সেবা মেলার উদ্দেশ্য ছিল অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। এ মেলায় নাগরিকরা তাৎক্ষণিক ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ডিসিআর সংগ্রহ ও মৌজা ম্যাপের মতো বিভিন্ন আধুনিক ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা ও পরামর্শ গ্রহণ করেছেন। সেবা গ্রহণের জন্য মেলা প্রাঙ্গণে হেল্পডেস্কের মাধ্যমে ভূমি সম্পর্কিত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করা হয়েছে। কোনো প্রকার জটিলতা ছাড়াই দ্রুত কিভাবে ডিজিটাল ভূমিসেবা (যেমন: ই-পর্চা) গ্রহণ করা যায় তিনদিন ব্যাপী এ মেলায় এসব বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করা এবং সর্বোপরি ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে তেলের দাম বাড়ল ১০%: সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁ

1

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল ফুটবল ও পুরস্কার ব

2

কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান

3

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

4

বগুড়ায় সরকারি ভান্ডারী মহিলা কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন

5

ফুলবাড়ীতে ভিডব্লিউবি এর চাল বিতরণ

6

আফ্রিকার ৫৩ দেশকে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ দিলো চীন

7

ফুলবাড়ীতে সংসদ সদস্য কর্তৃক গাছের চারা ও জৈব সার বিতরণ

8

ফেব্রুয়ারিতেই ১০ বার কাঁপল বাংলাদেশ: ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

9

দেশে আরও কমলো সোনার দাম

10

জামায়াত নেতার নির্দেশে ‘ভোটের সিল’ বানায় প্রেস মালিক

11

নীলফামারী ১ ও ২ আসনের প্রার্থীতার যাচাই বাছাই সম্পন্ন

12

ইরান যুদ্ধ নিয়ে যা জানি তাতে রাতে ঘুম আসে না: ইতালির প্রতিরক

13

প্রতারণার মামলায় ফেঁসে যাচ্ছেন মেসি

14

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ভয়ংকর প্রবণতা: কোরআন হাতে শপথ কর

15

দ. কোরিয়ায় চীন-মার্কিন বাণিজ্য বৈঠক শুরু

16

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, আগামীকাল সাধারণ

17

লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

18

কুড়িগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী প

19

ঈদযাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, ৩ মার্চ থেকে মিলবে অগ্রিম টিকি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন